Indian Railways Namo Bharat Train: এক ধাক্কায় সস্তা হল এই ট্রেনের টিকিট! মিলবে বিপুল ডিসকাউন্ট
Indian Railways Namo Bharat Train: নমো ভারত ট্রেন (Namo Bharat Train) -এর যাত্রীদের জন্য বড় খবর! অনেকটাই সস্তায় যাত্রা (Rapid Rail) করার বড় সুযোগ। ন্যাশানাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশন (NCRTC) সম্প্রতি লয়েলটি পয়েন্টস প্রোগ্রাম লঞ্চ করেছে। 'আরআরসিটিসি কানেক্ট' অ্যাপের (RRTS Connect App) মাধ্যমে টিকিট কিনলে যুক্ত হবে পয়েন্ট! এই পয়েন্টগুলি টিকিট (Namo Bharat Train ticket roylty ponts) কেনার জন্য ব্যবহার করা যেতে পারে।
লয়্যালটি পয়েন্ট প্রোগ্রামের অধীনে, যাত্রীরা নমো ভারত ট্রেনের টিকিটে প্রতি টাকায় ১ পয়েন্ট (Indian Railways Namo Bharat Train) পাবেন। প্রত্যেক লয়্যালটি পয়েন্টের মূল্য 0.10 টাকা (10 পয়সা)। যা কিনা যাত্রীদের অ্যাকাউন্টে জমা হবে। নমো ভারত বর্তমানে সাহিবাবাদ থেকে মেরঠের মতো চলাচল করছে। এর দূরত্ব প্রায় ৪২ কিমি।

এই রুটে নমো ভারত গাজিয়াবাদ, গুলধর, দুহাই দুহাই ডিপো, মুরাদনগর, মোদী নগর সাউথ এবং মোদী নগর নর্থ হয়ে চলবে। যা খবর, আগামী ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ আরআরসিটিসির করিডর সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে যাবে। আর তা হলে এক ঘণ্টারও কম সময়ে দিল্লি থেকে মেরঠ পর্যন্ত যাত্রা (Indian Railways Namo Bharat Train) করা যাবে।
- Indian Railways Namo Bharat Train: অ্যাপ ডাউনলোড করলে মিলবে ৫০০ পয়েন্ট
'আরআরসিটিসি কানেক্ট' অ্যাপ ডাউনলোড করলে প্রত্যকে ইউজার ৫০ টাকার মুল্যের ৫০০ লয়্যালটি পয়েন্ট মিলছে। এছাড়াও, যাত্রীরা RRTS Connect অ্যাপে অন্যান্য ব্যবহারকারীদের রেফার করলে অতিরিক্ত ৫০০ লয়্যালটি পয়েন্ট পেতে পারেন। এতে যিনি রেফার করছেন এবং যাকে রেফার করা হচ্ছে দুজনেই ৫০০ লয়্যালটি পয়েন্ট পাবেন। এনসিআরটিসি মনে করছে, এতে যাত্রীদের ব্যাপক সুবিধা হবে। এছাড়াও RRTS Connect অ্যাপের মাধ্যমে ডিজিটাল কিউআর কোড টিকিটের ব্যবহারও বাড়বে।
- Indian Railways Namo Bharat Train: একাধিক সুবিধা অ্যাপে
RRTS Connect অ্যাপের মাধ্যমে যাত্রীরা একাধিক সুবিধা পাবেন। বিশেষ করে ট্রেনের লাইভ ট্র্যাকিং'য়ের সুবিধা মিলবে। এছাড়াও, আপনি RRTS স্টেশনগুলিতে রিয়েল টাইম পার্কিংয়ের আপডেট পর্যন্ত জানতে পারবেন। এছাড়াও এই প্লাটফর্মকে ব্যবহার করে ইউজাররা সরাসরি বাইক-অটো কিংবা ক্যাব বুকিং করতে পারবেন। এখানেই শেষ নয়, এই অ্যাপের মাধ্যমে RRTS স্টেশনের বাইরে ভ্রমণের জন্য ফিডার বাসের সময়সূচী সম্পর্কে তথ্য পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications