বড় শিক্ষা, টিকিট না কেটেই দলবল নিয়ে ট্রেনে ওঠার দিন শেষ! কুম্ভ শেষ হতে বড় প্ল্যান ভারতীয় রেলের
Indian Railways: মহাকুম্ভে যেতে যেভাবে মানুষ ট্রেনে উঠেছে সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কখনও সংরক্ষিত কামরায় চালানো হয়েছে ভাঙচুর তো কখনও বৈধ টিকিট থাকা সত্ত্বেও যাত্রীদের উঠিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এমনকী বেশির ভাগ ক্ষেত্রেই একটা বড় অংশের মানুষ টিকিট না কেটেই ট্রেনে উঠেছে। এই ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় রেলের শীর্ষ আধিকারিকদের।
সেদিকে তাকিয়েই এবার মেট্রোর মতো ব্যবস্থা প্রত্যেক স্টেশনেই চালু করার পথে হাঁটতে চলেছে রেলওয়ে (Indian Railways)। বেশ কিছু স্টেশনে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করেছে রেল। যেখানে টিকিট না পাঞ্চ করে স্টেশনে ঢোকাই সম্ভব নয়। আর তা সফলও হয়েছে। এবার সেই একই ব্যবস্থা সমস্ত স্টেশনেই কার্যকর করার কথা ভাবছে রেল।

- Indian Railways: জানেন সেই প্ল্যান কী?
দেশের মেট্রো স্টেশনগুলিতে যে সমস্ত ব্যবস্থা আছে তা রেল স্টেশনগুলিতেও চালু করতে চায় রেল (Indian Railways)। কলকাতা সহ দেশের সমস্ত মেট্রো স্টেশনে ঢোকার জন্য আগে টিকিট কাটতে হয় এবং তা পাঞ্চ করে ঢোকার অনুমতি মেলে। বর্তমানে একাধিক স্টেশনে টিটি অর্থাৎ টিকিট পরীক্ষক আছে। কিন্তু এরপরেও অনেক ফাঁক থেকে যাচ্ছে। টিকিট ছাড়াই যাত্রীরা স্টেশনে হুড়মুড়িয়ে ঢুকে যাচ্ছে এবং ট্রেনে উঠে যাচ্ছে। এতে লোকসভা বাড়ছে রেলের। আর সেই জায়গাতেই আটকাতে চায় রেল।
- Indian Railways: এন্ট্রি এবং এক্সিট খতিয়ে দেখা হবে
রেলওয়ে স্টেশনগুলিতে টিটি বিনা টিকিট যাত্রীদের ধরার জন্য গেটে মোতায়েন থাকেন (Indian Railways)। এন্ট্রি এবং এক্সিট দুটি গেটেই চলে টিকিট পরীক্ষা। টিকিট ছাড়া কেউ যদি ধরা পড়ে তাহলে মোটা অঙ্কের ফাইন করা হয়। এমনকী হেফাজত পর্যন্ত হতে পারে। এই অবস্থায় স্টেশনগুলিতে স্মার্ট গেট বসানোর পথে হাঁটতে চায় রেল। যেখানে টিকিট ছোঁয়ালে স্টেশনে ঢোকানো যাবে এবং একই ভাবে বের হওয়া যাবে।
রেলমন্ত্রকের দাবি, দেশের বেশ কিছু স্টেশনে এই সংক্রান্ত ব্যবস্থা কার্যকর করা হয়েছে। আর তাতে লাভও মিলেছে। এতে একদিকে স্টেশনে অবাঞ্চিত ভিড়কে ঠেকানো সম্ভব হচ্ছে, তেমনই কেউ বিনা টিকিটে যাত্রা করতে পারবেন না। ফলে রেলের লোকসান অনেকটাই কমানো যাবে বলে দাবি। অন্যদিকে এক্ষেত্রে একটা বড় সুবিধাও আছে বলে দাবি রেল আধিকারিকদের।
তাঁদের কথায়, স্টেশনগুলিতে ভিড়ের একটি মূল্যায়ন করা সম্ভব হবে এবং সেই মতো আগাম ব্যবস্থা নেওয়া যাবে। বিশেষ করে ভিড়ের কথা ভেবে নিরাপত্তা সহ অন্যান্য যাবতীয় ব্যবস্থা আগে থেকেই করা যাবে বলে দাবি আধিকারিকদের। নিউজ ১৮ হিন্দির খবর অনুযায়ী, পুরো প্রক্রিয়াটাই এখন আলোচনার পর্যায়ে আছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications