Indian Railways: বিয়ের ক্ষেত্রে সম্পূর্ণ কোচ নাকি সিট বুকিং সস্তা হবে? আসল তথ্য চমকে দেবে
Indian Railways: সামনেই বিয়ের মরশুম। আর এর প্রস্তুতি কয়েক মাস ধরে। আত্মীয় আসা যাওয়া থেকে শুরু করে বিভিন্ন চাপ থাকে। যদিও বিয়ে সংশ্লিষ্ট রাজ্যের বাইরে কিংবা দীর্ঘ দূরত্বে হয়, সেক্ষেত্রে বর কিংবা কনে যাত্রী ট্রেনে সফর করে থাকেন।
দীর্ঘ সফর বাসে সম্ভব হয় না। কিন্তু অনেক ক্ষেত্রেই প্রশ্ন ওঠে ট্রেনের (Indian Railways) কোচ বুক করা সস্তা হয় নাকি কোচের আসন? এই দুই বুকিং'য়ের বিষয়ে জানলে একেবারে চমকে উঠবেন।

- Indian Railways: কোনটা সস্তা হবে জানেন?
ভারতীয় রেলের (Indian Railways) তথ্য অনুসারে, যদি আপনি ট্রেনের সিট বুকিং করেন, তাহলে রেল শুধুমাত্র আপনার কাছ থেকে নির্দিষ্ট ওই ভাড়া নেবে। অন্য চার্জ নেবে না। কিন্তু আপনি যদি পুরো কোচ বা ট্রেন বুক করেন তবে আপনাকে বিভিন্ন চার্জ দিতে হবে। যা বেশ ব্যয়বহুল। বিশেষজ্ঞদের কথা , আসন বুকিং করার ক্ষেত্রে সম্পূর্ণ কোচ বুকিং করার ক্ষেত্রে তিন গুণ অতিরিক্ত চার্জ দিতে হবে। আর এজন্য আলাদা আসন বুক করা অনেক বেশি সহজ এবং সস্তা।
- Indian Railways: কিন্তু সমস্যা অনেক? জানেন কী
কোচের (Indian Railways) তুলনায় সিট বুকিং করা অনেক বেশি সস্তা। কিন্তু সমস্যা অন্য জায়গায় । একটি পিএনআরে ছয়টি বেশি টিকিং বুকিং'য়ের অপশন দেওয়া হয় না। আর এজন্য আলাদা আলাদা টিকিং বুকিং করতে হয়। ফলে আলাদা আলাদা কোচে টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এমনকি ৭২ টি আসনের জন্য আপনার ১২ জন লোক লাইনে দাঁড়িয়েছেন, এমনকি অফ-লাইন ও অনলাইনে টিকিট বুকিং করলেও সমস্যা অনেক। বলছেন বিশেষজ্ঞরা।
- Indian Railways: কোচ বুকিংয়ে কোন চার্জ দিতে হবে?
কোচ কিংবা সম্পূর্ণ ট্রেন ফুল টেরিফ রেট (FTR) এ বুকিং হয়। এক্ষেত্রে প্রত্যেক কোচের জন্য ৫০ হাজার টাকা সিকিউরিটি জমা করতে হবে। এমনকি ভাড়া শুরু থেকে প্রান্তিক স্টেশন পর্যন্ত মেটাতে হবে। এমনকি যাওয়া আসার ৩০ শতানগশ সার্ভিস চার্জও দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। শুধু তাই নয়, নুন্যতম ২০০ কিমি পর্যন্ত সফরে করতেই হবে। মাঝ পথে যদি স্টপেজ দিতে হয় তাহলে সেক্ষেত্রে আলাদা টাকা দিতে হবে রেলকে।
এখানেই শেষ নয়, এসি কিংবা ফার্স্ট এসিতে বুকিং'য়ের ক্ষেত্রে পাঁচ শতাংশ জিএসয়ি চার্জ দিতে হবে সংশ্লিষ্ট ব্যাক্তিকে। পাশাপাশি সুপারফাস্ট ট্রেনে কোচ লাগানো থাকলে সুপারফাস্ট চার্জ অন্তর্ভুক্ত করা হবে। পুরো ট্রেন বুক করলে ইঞ্জিন স্টপিং চার্জও দিতে হবে। সব মিলিয়ে প্রায় কয়েক লাখ টাকার বিষয়!!
- Indian Railways: কীভাবে বুকিং?
কোচ কিংবা ট্রেন বুকিংয়ের ক্ষেত্রে আইআরসিটিসির মাধ্যমে করতে হবে। যে কোনও রিজিওনাল অফিস কিংবা সদর দফরর থেকে বুকিং করতে পারবেন। মোট বুকিং এর ৫ শতাংশ লেভি চার্জ দিতে হবে। বুকিং কমপক্ষে এক মাস আগে এবং তারিখের পরে সর্বোচ্চ ছয় মাস করা যেতে পারে।












Click it and Unblock the Notifications