Indian Railways: শুধু ইঞ্জিন না, এসি কিংবা একটা জেনারেল কোচ তৈরিতে জানেন খরচ কত? অঙ্কটা চমকে দেবে

Indian Railways Interesting Facts: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহণ ব্যবস্থা ভারতীয় রেল। প্রত্যেকদিন দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে কয়েক হাজার ট্রেন চলাচল করে। গোটা দেশে ছড়িয়ে রয়েছে রেলের নেটওয়ার্ক। সীমান্ত ছাড়াও দেশের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যাচ্ছে রেল। এখনও পর্যন্ত যদিও এমন বহু জায়গা আছে সেখানে রেলের কানেকটিভিটি পৌছয়নি।

সেখানেও যাতে দ্রুত পৌঁছানো সম্ভব হয়, সেজন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে রেলওয়ে। রাজ্যগুলির মধ্যে যেমন লোকাল ট্রেন চলে, তেমনই ভারতীয় রেলওয়ে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, রাজধানী, শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেন পরিচালনা করছে (Indian Railways Interesting Facts) ।

Indian Railways Interesting Facts

সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে স্লিপার এবং অমৃত ভার‍ত এক্সপ্রেসের ট্রেনও। কিন্তু জানেন কি একটা ট্রেন বানাতে ঠিক কত টাকা খরচ পড়ে ভারতীয় রেলের? টাকার অঙ্ক শুনলে একেবারে আশ্চর্য হবেনই।

Indian Railways Interesting Facts: বিভিন্ন ধরনের কোচ রয়েছে

ভারতীয় রেলে বিভিন্ন ধরনের ট্রেন (Indian Railways Interesting Facts) আছে। সেগুলির কোচও বিভিন্ন ধরনের। যেমন জেলারেল, স্লিপার কিংবা এসির মতো একাধিক ধরনের কোচ রয়েছে। তথ্য বলছে, ভারতীয় রেলে একটি জেলারেল কোচ তৈরি করতে প্রায় এক কোটি টাকা খরচ পড়ে।

অন্যদিকে একটি স্লিপার কোচ তৈরি করতে 1.5 কোটি টাকা খরচ পড়ে। এমনটাই ভারতীয় রেল সূত্রে দাবি। এসি কোচ তৈরি করতে আরও খরচ পড়ে। রেলের ওই সূত্রের দাবি, একটি ট্রেনের এসি কোচ তৈরি করতে সব মিলিয়ে খরচ পড়ে প্রায় ২ কোটি টাকা। দুরপাল্লার ট্রেনের ক্ষেত্রে ইঞ্জিনই সব। ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর করে তোলা হয়েছে রেলের ইঞ্জিনগুলিকে। আর তা বানাতে প্রায় ১৮ থেকে ২০ কোটি টাকা খরচ পড়ে বলে এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Indian Railways Interesting Facts: পুরো ট্রেন বানাতে কত খরচ?

প্রকাশিত তথ্য বলছে, কোচগুলি নির্মানে এতটাই খরচ চেয়ে, একটি সম্পূর্ণ ট্রেন (Indian Railways Interesting Facts) তৈরি করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা পড়ে যায় সরকারের। আলাদা আলাদা ভাবে এই খরচ সামনে আসে।

Indian Railways Interesting Facts: ২০ বগির MEMU ট্রেন বানাতে কত খরচ?

20 বগির MEMU ট্রেন (Indian Railways Interesting Facts) কম দূরত্বের মধ্যে চালানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রেন চালাতে প্রায় ৩০ কোটি টাকা খরচ হয়। এছাড়াও ১৯ বগির অমৃতসর শতাব্দী LHB ট্রেন বানাতে খরচ দ্বিগুণ। ভারতীয় রেলের দাবি, প্রায় ৬০ হাজার কোটি টাকা খরচ হয়। এই মুহূর্তে দেশের অন্যত, প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত। এই ট্রেন তৈরিতে খরচ আরও বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+