Indian Railways Ticket Refund: ট্রেন লেট চললেও ফেরত পাবেন টিকিটের টাকা? কিন্তু কীভাবে?

Indian Railways Ticket Refund: অনেক সময়েই অস্বাভাবিক দেরিতে ছোটে বহু দূরপাল্লার ট্রেন! যার ফলে মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়। তবে এই সমস্যায় চিন্তা করবেন না। ট্রেন লেটের জন্যেও রিফান্ড অ্যামাউন্ট পাওয়া সম্ভব। ভারতীয় রেলের এমন বহু নিয়ম রয়েছে। যা সাধারন মানুষের কাছে একেবারেই অজানা। এই প্রতিবেদনে ট্রেন লেটের জন্য কীভাবে রিফান্ড পাবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হল।

ভারতীয় রেলের ট্রেনের লোকো পাইলট সুরেন্দ্র নিষাদ ইনস্টাগ্রামে নিজের একটি পেজ তৈরি করেছেন, যেখানে তিনি যাত্রীদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকেন। সেই তথ্য জি নিউজ প্রতিবেদনে (Indian Railways Ticket Refund) তুলে ধরেছে।

Train

  • Indian Railways Ticket Refund: ট্রেন লেটের রিফান্ড পেতে চান?

জি নিউজের প্রকাশিত খবর অনুযায়ী, সুরেন্দ্র ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও তুলে ধরেছেন। যেখানে এই বিষয়ে (Indian Railways Ticket Refund) তথ্য দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, যদি ট্রেন তিন ঘণ্টার বেশি সময় ধরে লেট হয়, তাহলে রিফান্ড অ্যামাউন্ট পাওয়া সম্ভব। ভিডিও'তে লোকো পাইলট সুরেন্দ্র আরও বলছেন, যদি আপনার ট্রেন তিন ঘন্টার বেশি দেরি করে তাহলে রেলওয়ে আপনাকে পুরো টাকা ফেরত দেবে। টাকা তুলতে হলে আপনাকে টিডিআর ফাইল করতে হবে।

টিডিআর অনলাইন এবং অফলাইন দুটি ভাবেই করা সম্ভব। টিডিআর ফাইল করার আগে, সঠিক তথ্য থাকা আপনার জন্য গুরুত্বপূর্ণ। যেমন সত্যিই ট্রেনটি তিন ঘন্টার বেশি লেট করেছে কিনা। কিংবা লেটের কারণ সমস্ত তথ্য থাকতে হবে।

  • Indian Railways Ticket Refund: টিডিআর ফাইল কীভাবে করবেন?

আপনাকে প্রথমেই IRCTC অ্যাপ্লিকেশনে যেতে হবে। এবং ফাইল 'টিডিআর'-এ ক্লিক (Indian Railways Ticket Refund) করতে হবে। এরপর যে ট্রেন লেট করছে সেখানে ক্লিক করতে হবে এবং ট্রেনের নাম বেঁছে নিতে হবে। এরপর টিডিআর কেন ফাইল করছেন তা লিখতে হবে এবং কারণও ব্যাখ্যা করতে হবে। রেলওয়ে আপনার বিবরণ পরীক্ষা করবে এবং যাচাই করবে। সমস্ত কিছু যদি সঠিক হয়, তাহলে ট্রেনের টিকিটের পরিমাণ ফেরত দেবে রেলওয়ে।

এই প্রক্রিয়া করতে হলে প্রথমেই আইআরসিটিসির অ্যাপ ডাউনলোড করতে হবে। কিংবা সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগ-ইন করেও আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে আরও জানতে রেলের যে কোনও কাউন্টার কিংবা আইআরসিটিসি'র ওয়েবসাইট ভালো করে জেনে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+