নতুন বছরের প্রথম দিন থেকে বাড়ছে রেলের ভাড়া, একনজরে বর্ধিত ভাড়া

ভারতীয় রেলে ভাড়া বাড়ছে ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকে। রেলমন্ত্রী পীযূষ গোয়েলের জানিয়েছেন, ভারতীয় রেলের যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি ২০২০-র ১ জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে কার্যকর করা হচ্ছে।

ভারতীয় রেলে ভাড়া বাড়ছে ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকে। রেলমন্ত্রী পীযূষ গোয়েলের জানিয়েছেন, ভারতীয় রেলের যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি ২০২০-র ১ জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে কার্যকর করা হচ্ছে। আম-আদমির জন্য এটা নতুন বছরের শুরুতেই বেশ ধাক্কা। শুধু স্বস্তির যে লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না।

নতুন বছরের প্রথম দিন থেকে বাড়ছে রেলের ভাড়া

জেনারেল কর্মার্টমেন্টের জন্য প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়ছে। স্লিপার ক্লাসের জন্য বাড়ছে প্রতি কিলোমিটারে দু-পয়সা করে। মেল এক্সপ্রেসের জন্য প্রতি কিলোমিটারে দু-পয়সা এবং এসি কোচের জন্য চার পয়সা করে ভাড়া বাড়ানো হচ্ছে।

বেশ কয়েকবছর রেলের ভাড়া বাড়ানো হয়নি। গতচ বছর সমসদীয় কমিটি অনুমোদন করেছিল রেলের ভাড়া বাড়ানোর বিষয়টি বিবেচনা করা উচিত। রেলের আয়ের কথা মাথায় রেখেই এই ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন বছরের প্রথম দিন থেকে বাড়ছে রেলের ভাড়া

গত বাজেটে রেলের ভাড়া বাড়ানো হয়নি। গত ১০ বছর ধরে রেলের আয় একেবারে নিচে নেমে গিয়েছিল। রেলের পরিচালন অনুপাত ২০১৭-১৮ সালে ৯৮.৪৪-এ পৌঁছেছিল। ক্যাগ রিপোর্টে এই সত্য জানার পর ভাড়া বাড়ানোর ব্যাপারে সিলমোহর দেওয়া হল।

রেল যাত্রীদের কিছুটা স্বস্তিতে, যারা ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছেন অর্থাৎ প্রাক বুকিং করে নিয়েছেন তাদের দিতে হবে না অতিরিক্ত ভাড়া। এদিন মধ্যরাত থেকেই ট্রেনের ভাড়া বেড়ে যাচ্ছে। ভারতীয় রেল জানিয়েছে, বন্দে ভারত, হামসফর এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, দুরন্ত, শতাব্দী এক্সপ্রেস, মহামানা, অন্ত্যোদয় এক্সপ্রেস, গরিব রথ, রাজ্য রানি, জন শতাব্দীর মতো বিশেষ ট্রেনের ক্ষেত্রে ট্রেনের বিদ্যমান ভাড়া সংশোধন করা হবে ভ্রমণের শ্রেণির উপর নির্ভর করে।

শেষবারের মতো ভারতীয় রেল ২০১৪-১৫ সালে যাত্রীদের ভাড়া বৃদ্ধিকরেছিল। ভারতীয় রেলপথ জানিয়েছে যে সপ্তম বেতন কমিশনের অর্থ প্রদানের ফলে এবং আধুনিক যাত্রীদের সুযোগ-সুবিধার কারণে ভাড়া বাড়ানো জরুরি হয়ে পড়েছে। যাত্রী ভাড়া বৃদ্ধির ফলে ভারতীয় রেলের পরিকাঠামো ও পরিষেবাগুলিকে দ্রুত পরিবর্তন করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+