রেলকে 'আইডিয়া' বেচুন! মিলতে পারে ১০ লক্ষ টাকা পর্যন্ত
পরিষেবা দেওয়ার জন্য কী ভাবে রেলের জন্য টাকা তোলা যাবে, তা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে ভারতীয় রেল। নাম দেওয়া হয়েছে জন ভাগীদারি। রেলকে পুনর্গঠনের জন্য এক অভিনব প্রতিযোগিতা।
পরিষেবা দেওয়ার জন্য কী ভাবে রেলের জন্য টাকা তোলা যাবে, তা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে ভারতীয় রেল। নাম দেওয়া হয়েছে জন ভাগীদারি। রেলকে পুনর্গঠনের জন্য এক অভিনব প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে আপনাকে প্র্যাকটিক্যাল আইডিয়া পাঠাতে হবে। যার মাধ্যমে রেল টাকা তুলতে পারবে, এমন আইডিয়া পাঠাতে হবে। নির্বাচিত প্রথম ব্যক্তিকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে রেলের তরফে।

একনজরে দেখে নেওয়া যাক এই প্রতিযোগিতা সম্পর্কে
প্রথম পুরস্কার- ১০ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার ৩ লক্ষ টাকা, চতুর্থ পুরস্কার ১ লক্ষ টাকা
প্রতিযোগিতায় অংশ নিতে গেলে https://www.innovate.mygov.in-এ গিয়ে ক্লিক করতে হবে।
সেখানে অংশগ্রহণকারীর রেজিস্ট্রেশন ফর্ম এবং এন্ট্রি সাবমিশন ফর্ম পূরণ করতে হবে। এরপরে অংশগ্রহণকারী একটি কনফার্মেশন ইমেল পাবেন।
বৃহস্পতিবারই সন্ধে ছটায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ সময়।
২০১৮-র ২০ মার্চে প্রতিযোগীর বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর।
তবে ভারতীয় রেলের কর্মীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।












Click it and Unblock the Notifications