করোনা ‌‌আবহে পূর্ণ লকডাউনেও দেশজুড়ে ৬১,৯৭৮ টন পার্সেল ফেরি করেছে ভারতীয় রেল

দেশজুড়ে ৬১,৯৭৮ টন পার্সেল ফেরি করেছে ভারতীয় রেল

করোনা আবহে দেশজুড়ে ২৫ মার্চ থেকেই পূর্ণ লকডাউন শুরু হয়ে যায়। তবে জুন মাস থেকে ধীরে ধীরে আনলক প্রক্রিয়া চালু হয়ে যায়। লকডাউনের পর থেকে পুরোপুরি বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন পরিষেবা। তবে দেশবাসীর প্রয়োজন মেটাতে বিশেষ কিছু ট্রেন চালায় ভারতীয় রেল। ১০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী যারা এই গোটা সময় ধরে দেশে ৬১,৯৭৮ টন পার্সেল ফেরি করেছে।

করোনা ‌‌আবহে পূর্ণ লকডাউনেও দেশজুড়ে ৬১,৯৭৮ টন পার্সেল ফেরি করেছে ভারতীয় রেল


এই পার্সেলগুলির মধ্যে ছিল যেমন ওষুধ ও ফার্মা সংক্রান্ত পণ্য তেমনি খাবার ও প্রয়োজনীয় জিনিসও ছিল। ২৩ মার্চ থেকেই করোনা সংক্রমণ রোধে বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রেন পরিষেবা। তবে বিশেষ কয়েকটি ট্রেন পরবর্তীকালে চালানো হয়। যার মধ্যে পার্সেল ট্রেন, এক্সপ্রেস ট্রেন উল্লেখযোগ্য।

এই ট্রেনগুলি মারফৎ গোটা দেশে জীবনদায়ী ওষুধ, চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম, খাবারের সামগ্রী সব ফেরি করা হয়েছে। এই সময়ের মধ্যে মোট ৪৩৫টি পার্সেল ট্রেন চালিয়েছে রেল। ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছে এ বছরের ডিসেম্বর পর্যন্ত এই পার্সেল এক্সপ্রেস ট্রেন চালানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+