৩৯ লক্ষের বেশি অগ্রিম টিকিটের ৬৬০ কোটি টাকা ফেরত ভারতীয় রেলের

৩৯ লক্ষের বেশি অগ্রিম টিকিটের ৬৬০ কোটি টাকা ফেরত ভারতীয় রেলের

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ৩রা মে পর্যন্ত গোটা দেশেই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। স্বভাবতই ততদিন পর্যন্ত সমস্ত ক্ষেত্রে যাত্রী পরিষেবা বন্ধ থাকবে। অন্যদিকে গোটা বিশ্বে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সাথে সাথেই তীব্র ক্ষতির মুখে পড়তে চলেছে বিভিন্ন পরিবহন সংস্থা গুলি।

বুক হয় ৪০ লক্ষের কাছাকাছি অগ্রিম টিকিট

বুক হয় ৪০ লক্ষের কাছাকাছি অগ্রিম টিকিট

সূত্রের খবর, এমতাবস্থায় ৩৯ লক্ষের বেশি অগ্রিম টিকিটের মূল্য ফেরত দিতে চলেছে ভারতীয় রেল। যার জেরে খরচ হতে চলেছে প্রায় ৬৬০ কোটি টাকা। এদিকে ২১ দিনের লকডাউন শেষের সময় ছিল ১৪ই এপ্রিল। সূত্রের খবর, তার পরবর্তী সময় পর্যন্ত বুকিং চালু রেখেছিল ভারতীয় রেল।

মোদীর নতুন ঘোষণার পরেই ফাঁপড়ে ভারতীয় রেল

মোদীর নতুন ঘোষণার পরেই ফাঁপড়ে ভারতীয় রেল

মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদীর লকডাইউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণার পড়েই ফাঁপড়ে পড়ে তারা। এপ্রিল ১৫ থেকে ৩রা মে পর্যন্ত প্রায় ৪০ লক্ষের কাছাকাছি টিকিট বুক করা হয় বলে জানা যাচ্ছে। এর পরেই ভারতীয় রেল রাতারাতি ওই সমস্ত আগাম বুক হওয়া টিকিটের মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ফের দেওয়া হবে পুরো টাকাই

ফের দেওয়া হবে পুরো টাকাই

অন্য সময় টিকিট বাতিলের সময়সীমা অনুসারে কোনও ব্যক্তিকে রিফান্ড করা হলেও এইবার পুরো অর্থই ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় রেল। অনলাইনে যারা টিকিট বুক করেছেন তাদের একাউন্টে দ্রুত এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি যারা রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট বুক করেছেন তারা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ষ্ট কাউন্টার থেকেই এই টাকা সংগ্রহ করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+