লক্ষ্য ৩০ হাজার কোটির কোষাগার পূরণ ! ১০৯ জোড়া রুটের প্যাসেঞ্জার ট্রেনের ভার এবার বেসরকারি হাতে

এক্সপ্রেস ট্রেনের পর এবার প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণের পথে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বুধবার থেকে সেই পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। ১০৯ জোড়া রুটে ১৫১ আধুনিক ট্রেন চালাতে

এক্সপ্রেস ট্রেনের পর এবার প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণের পথে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বুধবার থেকে সেই পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। ১০৯ জোড়া রুটে ১৫১ আধুনিক ট্রেন চালাতে অংশগ্রহণের জন্য যোগ্যতার জন্য অনুরোধ আমন্ত্রণ করা হয়েছে। এই প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকার সফল হলে প্রায় ৩০ হাজার কোটি টাকা সরকারের কোষাগারে আসতে পারে।

প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারি করণের প্রথম পদক্ষেপ

প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারি করণের প্রথম পদক্ষেপ

ভারতীয় রেলে প্যাসেঞ্জার ট্রেন চালাতে বেসরকারি বিনিয়োগের জন্য এটাই প্রথম পদক্ষেপ।

এক্সপ্রেস ট্রেনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে ২০১৯-এ

এক্সপ্রেস ট্রেনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে ২০১৯-এ

অবশ্য এক্সপ্রেস ট্রেনকে বেসরকারিকরণ করতে পদক্ষেপ গ্রহণ শুরু করা হয়েছে আগেই। গত বছর আইআরসিটিসির দিল্লি-লখনৌ তেজস এক্সপ্রেস দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বর্তমানে আইআরসিটিসি তিনটি ট্রেন চালায়। সেগুলি হল, বারানসী ইন্দোর রুটে কাশী মহাকাল এক্সপ্রেস, দিল্লি-লখনৌ রুটে তেজস এক্সপ্রেস, আহমেদাবাদ-মুম্বই রুটে তেজস।

উদ্দেশ্য ব্যাখ্যা রেলের

উদ্দেশ্য ব্যাখ্যা রেলের

রেলের তরফ থেকে উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে। তাদের দাবি আধুনিক টেকনোলজি, পরিবহণে সময় কম, চাকরির সুযোগ বৃদ্ধি, নিরাপত্তা বৃদ্ধি এবং যাত্রীদের বিশ্বমানের পরিষেবা দেওয়াটাই উদ্দেশ্য।

১০৯ রুটকে ১২ টি ক্লাস্টারে ভাগ

১০৯ রুটকে ১২ টি ক্লাস্টারে ভাগ

রেলের তরফে ১০৯ জোড়া রুটকে নির্দিষ্ট করে তাকে ১২ টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। বলা হয়েছে ট্রেনগুলিতে ১৬ টি করে কোচ থাকতে হবে। রেলের তরফে বলা হয়েছে, বেসরকারি হাতে দেওয়া হলেও, ট্রেনগুলিকে ভারতেই তৈরি হতে হবে। আরও বলা হয়েছে ট্রেনগুলি সর্বোচ্চ ধন্টায় ১৬০ কিমি বেগে চলতে পারবে।

৩৫ বছরের জন্য চুক্তি

৩৫ বছরের জন্য চুক্তি

রেলের তরফে বলা হয়েছে, ৩৫ বছরের জন্য এই চুক্তি করা হবে। বিপরীত দিকে বছরে বছরে নির্দিষ্ট চার্জ দেবে বেসরকারি সংস্থা। আলাদা করে দিতে হবে বিদ্যুতের খরচ। তবে ট্রেনের চালক ও গার্ড থাকবেন ভারতীয় রেলের থেকে।

যে সব বেসরকারি সংস্থার উৎসাহ

যে সব বেসরকারি সংস্থার উৎসাহ

প্রকাশিত খবর অনুযায়ী, করোনা সংক্রমণের আগে পর্যন্ত বিভিন্ন বেসরকারি সংস্থা এব্যাপারে উৎসাহ দেখিয়েছে বলে সূত্রের খবর। সেগুলির মধ্যে রয়েছে, আরকে ক্যাটারিং, আদানি পোর্ট, মেক মাই ট্রিপ, ইন্ডোগো, ভিস্তা, স্পাইস জেটও এব্যাপারে আগ্রহ দেখিয়েছিল বলে জানা গিয়েছে। তবে তাদের বর্তমান মত পাওয়া যায়নি। এছাড়াও অ্যালস্টম ট্রান্সপোর্ট, বোম্বার্ডিয়ারের মতো সংস্থা এব্যাপারে আগ্রহী বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+