করোনা লকডাউনে যাত্রী পরিষেবা! প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত ভারতীয় রেলের

ভারতীয় রেলের যাত্রী পরিষেবা আপাতত ৩ মে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার রেলের এক শীর্ষকর্তা এমনটাই জানিয়েছেন। প্রধানমন্ত্রী লকডাউনের কথা ৩ মে পর্যন্ত ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় রেলের যাত্রী পরিষেবা আপাতত ৩ মে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার রেলের এক শীর্ষকর্তা এমনটাই জানিয়েছেন। প্রধানমন্ত্রী লকডাউনের কথা ৩ মে পর্যন্ত ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩ মে পর্যন্ত লকডাউন, ঘোষণা প্রধানমন্ত্রীর

৩ মে পর্যন্ত লকডাউন, ঘোষণা প্রধানমন্ত্রীর

এদিন সকাল ১০ টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ৩ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউনের সময়সীমা। আপাততভাবে প্রথম সপ্তাহ অর্থাৎ ২০ এপ্রিল পর্যন্ত লকডাউন কঠোরভাবে অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রেলের সিদ্ধান্ত

রেলের সিদ্ধান্ত

রেলের তরফে জানানো হয়েছে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়ার কারণেই রেলের তরফে পরিষেবা দেওয়ার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রেলের যাত্রী পরিষেবা ১৪ এপ্রিল পর্যন্ত বাতিল করার কথা জানানো হয়েছিল।

 দূরে আটকে পড়াদের জন্য ট্রেন চালানোর প্রস্তুতি

দূরে আটকে পড়াদের জন্য ট্রেন চালানোর প্রস্তুতি

আপাতত ২০ এপ্রিল পর্যন্ত লকডাউন কঠোরভাবে পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারপর কোনও কোনও ক্ষেত্রে লকডাউন আংশিক প্রত্যাহার করা হতে পারে। সেই ভাবনা থেকেই হঠাৎ লকডাউনে আটকে পড়াদের জন্য ট্রেন টালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় রেল। সূত্রের খবর অনুযায়ী, এর জন্য রেলের নানা বিভাগের কর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+