Indian Railways Economy Meals: মাত্র ২০ টাকায় পেট পুরে খাওয়া, রেলের যাত্রীদের জন্যে বড় খবর

Indian Railways Economy Meals: ভারতীয় রেলের যাত্রীদের জন্যে বড় খবর! ট্রেনে সফর করছেন এমন যাত্রীদের এখন থেকে আর খাওয়া নিয়ে ভাবতে হবে না। বিশেষ করে জেনারেল কোচে যাত্রা করছেন এমন যাত্রীদের জন্যে অবশ্যই এই খবর স্বস্তি এনে দেবে!

ভাবছেন তো এমন কি খবর। তা জানতে অবশ্যই বিস্তারিত পড়তে হবে প্রতিবেদনটি। সূত্রে জানা গিয়েছে, স্টেশনে প্লাটফর্মে জেনারেল কোচের সামনে 'ইকোনমি মিলে'র (Economy Meals) স্টল বসাচ্ছে ভারতীয় রেল।

রেলের যাত্রীদের জন্যে বড় খবর

খুব সাশ্রয়ী মূল্য থেকে এই স্টল থেকে খাবার এবং পানীয় পাওয়া যাবে। বিশেষ করে জেনারেল কোচে যারা ট্র্যাভেল করেন সেই সমস্ত যাত্রীদের খাবারের জন্যে স্টেশনে ছুটে বেড়াতে হয়। সধারণ কোচে যাতায়াত করেন এমন সমস্ত যাত্রীদের কথা ভেবেই বড় ধরনের Economy Meals শুরু করেছে রেলওয়ে।

রেলের স্টলে মাত্র ২০ টাকায় ৭ টা পুরি

ইতিমধ্যে রেলওয়ে বোর্ডের ( Indian Railways) তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ট্রেনের সাধারণ কোচের কাছেই যাতে এই ইকোনমি খাবার পরিবেশন করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে সস্তাতেই এই সমস্ত স্টল থেকে খাবার পাওয়া যাবে।

যদিও খাবারের দাম চূড়ান্ত করে দিয়েছে ভারতীয় রেল। আর সেই মতো মাত্র ২০ টাকাতে পুরি-সবজি পাওয়া যাবে ওই স্টলে। এর সঙ্গেই মিলবে আচার। মাত্র ২০ টাকায় ৭ টি পুরি থাকবে। অন্তত চার জন খেতে পারে এমন সবজি দেওয়া থাকবে।

Economy Meal এ আর কি পাওয়া যাবে?

খাবারের টাইপে - পুরি, সবজি এবং আচার দেওয়া হবে ২০ টাকায়। খাবারের ধরন ২ - স্ন্যাক মিল ( ৩৫০ গ্রাম) থাকবে, যার দাম ৫০ টাকা। আর এই মিলে ভাত-রাজমা, খিচুড়ি, ছোলার ডাল, ছোলা বাটুড়া, পাওভাজি যেটা ভালো লাগবে সেটাই বেছে নিতে হবে।

শুধু তাই নয়, মাত্র ৩ টাকাতে গ্লাস ভর্তি জল পাওয়া যাবে। এমনকি সেই জল নিয়ে ট্রেনেও উঠতে পারবেন।

কোন স্টেশনে পাওয়া যাবে এই সস্তার খাবার

প্রাথমিক ভাবে কয়েকটি স্টেশনে ( Indian Railways) শুরু হয়েছে এই স্টল। ধীরে ধীরে দেশের সমস্ত বড় স্টেশনগুলিতেই এই সুবিধা পাওয়া যাবে। এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। জানা যাচ্ছে ফুলেরা, আজমেড়, আবু রোড, জয়পুর, উদয়পুর, আজমেড় সহ আরও বেশ কয়েকটি স্টেশনে শুরু হয়েছে সস্তার এই Economy Meal।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+