Railways Confirm Train Ticket: নতুন বছরে বেড়াতে যাবেন? টিকিট কনফার্ম নয়? জাস্ট এক ক্লিকেই হবে কেল্লা ফতে
Indian Railways Confirm Train Ticket: দেশের পরিবহণ ব্যবস্থা ভারতীয় রেলের অবদান খুবই গুরুত্বপূর্ণ! সংরক্ষিত টিকিটে কয়েক লাখ মানুষ যাত্রা করে থাকেন প্রত্যেকদিন। কিন্তু এমন অনেক সময় টিকিট আরএসি কিংবা ওয়েটিং হিসাবে থাকে। বিশেষ করে উৎসবের মরশুম কিংবা লম্বা ছুটিতে এই সমস্যার মধ্যে আরও বেশি করে পড়তে হয় যাত্রীদের। কনফার্ম টিকিট পেতে হিমশিম খেতে হয়।
কিন্তু সবকিছুরই সমাধান আছে। খুব সহজেই কনফার্ম টিকিট করা সম্ভব। জানেন কীভাবে (Indian Railways Confirm Train Ticket) ? আর সেটাই তুলে ধরা হল এই প্রতিবেদনে-

Indian Railways Confirm Train Ticket: এমার্জেন্সি কোটা জানেন?
ভারতীয় রেলে বেশ কিছু এমার্জেন্সি কোটা (Emergency Quota) আছে। যা রেল মন্ত্রকের কর্মী থেকে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজ্যের সুপ্রিম কোর্ট/হাইকোর্টের বিচারপতি, বিচারকরা পেয়ে থাকেন। এমনকী সংসদ সদস্য বেশ কিছু ব্যক্তি এই সুবিধা ভোগ করেন। প্রয়োজন এবং গুরুত্ব অনুযায়ী ওই কোটার মাধ্যমে টিকিট সংরক্ষণ হয়। প্রথমে এই এমার্জেন্সি কোটা HOR/সংসদ সদস্যদের তাদের ভ্রমণের জন্য দেওয়া হয়।
এরপর সিট যেমন বেঁচে যেত তেমন ভাবে রেল সুবিধা দিত। এমনকি সরকারি ডিউটিতে যোগ, পরিবারের কোনও দুর্ঘটনা, অসুখ, চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাওয়ার জন্যেও এমার্জেন্সি কোটায় টিকিট কনফার্ম করা যায়।
Indian Railways Confirm Train Ticket: আর এভাবেই কনফার্ম করতে পারেন টিকিট
আর এই এমার্জেন্সি কোটার জন্য সংশ্লিষ্ট মন্ত্রক, জোন অফিস বা ডিভিশন অফিসে যাওয়ার প্রয়োজন হতে পারে। জরুরি কোটার টিকিট নিশ্চিত করতে একটি বক্স রাখা থাকে। সেখানে আপনার প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করে একটি চিঠি জমা দিতে হবে। একই সঙ্গে টিকিটের কপি এবং এই সংক্রান্ত প্রমান্য নথি জমা দিতে হবে। অবশ্যই জমা দেওয়া কাগজে দিতে হবে মোবাইল নম্বর। সব দিক খতিয়ে দেখেই কনফার্ম হবে টিকিট।
Indian Railways Confirm Train Ticket: থাকে ১০ শতাংশ সংরক্ষণ
উদাহারণ হিসাবে জানা যাচ্ছে, একটি ট্রেনের স্লিপারের ১০ কোচ আছে। এই ১০টি কোচে ১৮-১৮টি আসন সংরক্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে ওয়েটিং ১৮০ নিশ্চিত করা যাবে। একই ভাবে এই ফর্মুলাতেইউ থার্ড, সেকেন্ড এবং ফার্স্ট এসিতেও এই নিয়ম লাগু হবে।
Indian Railways Confirm Train Ticket: বছরে ৮০০ কোটি মানুষ সফর করে
ভারতীয় রেলে বছরে প্রায় ৮০০ কোটি যাত্রী যাতায়াত করেন। বিপুল এই যাত্রী চাপ সামাল দিতে প্রত্যেকদিন প্রিমিয়াম, মেল এবং এক্সপ্রেস ২১২২ ট্রেন এবং ২৮৫২ পেসেঞ্জার ট্রেন চলে। রেল বলছে, আগামী তিন থেকে চার বছরে ভারতীয় রেলের সক্ষমতা বার্ষিক ১০০০ কোটি যাত্রী হবে। আর তা সামাল দিতে এখন থেকেই প্ল্যান কষছে রেল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications