Indian Railways: টিকিটের 'অর্ধেক' দামে মা'য়ের সঙ্গে যাত্রা করতে পারবেন সন্তান! তাও আবার ট্রেনের ফার্স্ট এসিতে
Indian Railways : ভারতীয় রেলের ম্যানুয়াল অনুসারে, যে ক্লাসের টিকিট রয়েছে সংশ্লিষ্ট ওই ক্লাসের কোচে সফর করতে পারেন যাত্রীরা। কিন্তু জানেন মা'য়ের সঙ্গে তাঁর সন্তান যাত্রা করতে পারেন একেবারে সস্তার টিকিট (Train Ticket)। আর তা একেবারেই রেলের ম্যানুয়াল অনুযায়ী।
আর সেই অনুযায়ী, একেবারে সস্তায় ট্রেনে 'শাহী' সফরের আনন্দ নিতে পারা সম্ভব। এক্ষেত্রে যদিও বেশ কিছু শর্ত আছে। আর সেই শর্ত পূরণ হলেই এই সুবিধা নিতে পারবেন (Indian Railways) ।

Indian Railways: কি সেই নিয়ম? জানুন -
রেলের ম্যানুয়াল অনুসারে, যদি কোনও যাত্রী ট্রেনে সফর (Indian Railways) করছেন, কিন্তু তাঁর স্ত্রী'য়ের টিকিট ফার্স্ট এসিতে রয়েছে। বাকি দুই টিকিট কনফার্ম হয়েছে সেকেন্ড ক্লাসে। যার মধ্যে একটি টিকিট তাঁদের সন্তানের রয়েছে। সেই সময় কিছু বাড়তি সুবিধা পান যাত্রীরা। যেমন -
Indian Railways : এক নজরে শর্ত
এই অবস্থায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সন্তান মা'য়ের সঙ্গে থেকে ফার্স্ট ক্লাসেই সফর করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই বাচ্চার বয়স হতে হবে ১২ বছরের কম। এমতাবস্থায়, টিটিই যদি পুরো বিষয়টি দেখতে আসেন তবে তিনিও সন্তানের পক্ষে কোনও আপত্তি তুলতে পারবেন না। এই অবস্থায় একেবারে অর্ধেক দামেই কার্যত ফার্স্ট এসিতে যাত্রার সুযোগ পাবেন ওই সন্তান। ম্যানুয়াল অনুসারে, ১২ বছরের কম বয়সী একটি শিশু ফার্স্ট ক্লাস কুপে মায়ের সঙ্গে ভ্রমণ করতে পারে।
Indian Railways : লেডিজ কোচে সফর করার কি নিয়ম?
লেডিজ কোচে কোনও পুরুষ সফর করতে পারেন না। কিন্তু এমন একটি নিয়ম আছে যেখানে পুরুষ যাত্রীও সফর করতে পারেন। বিশেষ করে যদি কোনও মহিলা 'লেডিজ কোচে' ভ্রমণ করছেন, কিন্তু তার ছেলে অন্য কোচে ভ্রমণ করেন তবে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত তিনি তাঁর মায়ের সঙ্গেই মহিলা কোচে ভ্রমণ করতে পারবেন।
এক্ষেত্রেও শর্ত এক! সন্তানের বয়স হতে হবে ১২ বছরের কম। রেলের ম্যানুয়াল অনুযায়ী, ১২ বছরের কম সন্তানের বয়স হলেও লেডিজ কোচ কিংবা ফার্স্ট এসিতে সফর করা যাবে। রেলের এই সুবিধা বহু যাত্রী উপকৃত হন।
বলে রাখা প্রয়োজন, এমন বহু সুবিধা এবং নিয়ম ভারতীয় রেলে (Indian Railways) রয়েছে। যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হতে পারেন।












Click it and Unblock the Notifications