শীতের মরশুমে ভারতীয় রেল বাতিল করল ৭৪০টি ট্রেন, দেখে নিন তালিকা
শীতের মরশুমে ভারতীয় রেল বাতিল করল ৭৪০টি ট্রেন, দেখে নিন তালিকা
সাধারণত প্রতি বছর শীতের সময় কুয়াশার কারণে বিভিন্ন রুটে দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। এবারও সেই ধারায় ছেদ পড়েনি। ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছে যে এই মরশুমে ৭৪০টি ট্রেন বাতিল করবে এবং ৩৩টি ট্রেন আংশিক বাতিলের তালিকায় যাবে। এই বাতিল ট্রেনগুলি পরিচালিত হত বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে। ২০২১ সালের ডিসেম্বরেই পশ্চিম রেলের পক্ষ থেকে ঘোষণা করে বলা হয়েছিল যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও গুজরাতের মধ্যে পরিচালিত ৬ জোড়া বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে তিনমাসের জন্য। নতুন বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেই ট্রেনগুলি আর চলবে না।

ট্রেন বাতিলের তালিকা দেখুন এখানে
রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আর্জি জানিয়েছে যে তাঁরা যেন কোন ট্রেন চলছে ও বাতিল হয়েছে তা জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes বা এনটিইএস অ্যাপে খোঁজ নেন।

কীভাবে টিকিট বাতিল করবেন
ভারতীয় রেলের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে যদি যাত্রীরা আইআরসিটিসির মাধ্যমে টিকিট বুক করে থাকেন তবে আপনাকে ই-টিকিট বাতিল করার দরকার নেই কারণ আপনার ট্রেন বাতিলের সঙ্গে সঙ্গে টিকিটও বাতিল হয়ে যাবে ও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ থেকে ৭দিনের মধ্যে টিকিটের অর্থ ঢুকে যাবে। কিন্তু যদি আপনি টিকিট বুক করে থাকেন পিআরএস কাউন্টারের মাধ্যমে, তবে আপনাকে পিআরএস কাউন্টারে গিয়ে টিকিট বাতিল সংক্রান্ত ফর্ম পূরণ করতে হবে।

কীভাবে দেখবেন ট্রেন বাতিল হওয়ার পুরো তালিকা
প্রথমে https://enquiry.indianrail.gov.in/mntes/ যান এবং আপনার সফরের তারিখ বেছে নিন
দ্বিতীয়ত স্ক্রিনের প্যানেলের শীর্ষ থেকে ব্যতিক্রমী ট্রেন বাছাই করুন এবং বাতিল ট্রেনের ওপর ক্লিক করুন
তৃতীয়ত সম্পূর্ণ বা আংশিক বাতিল ট্রেনর বিকল্পে গিয়ে আপনি সময়, রুট ও অন্যান্য তথ্য সহ ট্রেন বাতিলের তালিকা পেয়ে যাবেন

শীতকালে ট্রেনের চাহিদা
প্রসঙ্গত, শীতকাল আসার অর্থই হল ভ্রমণপিপাসুরা আর বাড়িতে বসে না থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়িয়ে পড়বেন। স্বাভাবিকভাবেই এই সময় আলাদা করে থাকে ট্রেনের চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু এই মরশুমে এতগুলি ট্রেন বাতিল হওয়ায় বেশ সমস্যায় পড়বে যাত্রীরা। তবে এরই মধ্যে পূর্ব রেলের তরফ থেকে হাওড়া পুরী একটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে।












Click it and Unblock the Notifications