১৪ই এপ্রিলের আগে বুকিং করা টিকিটের টাকা ফেরত, কিন্তু অগাস্টে কী স্বাভাবিক হতে পারে রেল পরিষেবা

১৪ই এপ্রিলের আগে বুকিং করা টিকিটের টাকা ফেরত, কিন্তু অগাস্টে কী স্বাভাবিক হতে পারে রেল পরিষেবা

মার্চের শেষ দিকে লকডাউন শুরু হতেই সমস্ত পরিষেবা বন্ধ করে দেয় ভারতীয় রেল। পরবর্তীকালে দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা চরমে উঠলে তাদের ফেরাতে বেশ কিছু শ্রমিক স্পেশাল ট্রেন চালায় রেল। লকডাউন খানিক শিথিল হতেই সাধারণ মানুষের দুর্ভোগ ঠেকাতে মে মাসের মাঝামাঝি থেকে কয়েক জোড়া এসি স্পেশালও চালানো হচ্ছে। এমতাবস্থায় রেলের তরফে জানানো হয়েছে, ১৪ এপ্রিল বা তার আগে যাঁরা দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করেছিলেন তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

১৪ই এপ্রিলের আগে বুকিং করা টিকিটের টাকা ফেরত, কিন্তু অগাস্টে কী স্বাভাবিক হতে পারে রেল পরিষেবা

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ৩০ জুন পর্যন্ত সমস্ত দূরপাল্লার ট্রেনের বুকিং বাতিল করেছিল রেল। এদিকে এখনও পর্যন্ত ২১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত যাত্রীদের টিকিট বাতিল বাবদ ১,৮৮৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল। এদিকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হলেও রেলের ক্ষেত্রে কোনও সিদ্ধান্তই নিতে পারেনি কেন্দ্র। সূত্রের খবর, অগাস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত মেল ট্রেন না চালানোরই সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।

এদিকে সোমবার ভারতীয় রেলওয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জোনকেই জানিয়েছে,১৪ই এপ্রিলের বা তার আগের সমস্ত বুকিং বাতিল করা হয়েছে। আর টিকিটের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগেই ৩০শে জুন পর্যন্ত নিয়মিত ট্রেন পরিষেবা বাতিলের কথা ঘোষণা করতে দেখা যায় ভারতীয় রেলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+