Railway Waiting List: ট্রেনের ওয়েটিং লিস্ট বিষয়টাই মুছে যাবে! ১ লক্ষ কোটি খরচ করছে রেল

Railway Waiting List: উৎসবের মরসুমে ট্রেনের টিকিট কাটতে গেলে থাকতে হয় লম্বা ওয়েটিং লিস্টের পিছনে। অর্থাৎ যাত্রা আদৌ হবে কি না, সে ব্যাপারে নিশ্চিন্ত হওয়া যায় না। তাই রেল মন্ত্রক (Indian Rail) এবার নিচ্ছে বিশেষ উদ্যোগ, যাতে যাত্রীদের আর ওয়েটিং লিস্ট (Railway Waiting List) নিয়ে দুশ্চিন্তায় থাকতে না হয়।

সম্প্রতি ইকনমিক টাইমস-কে এ কথা জানিয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, অপেক্ষমাণ তালিকার সমস্যা পুরোপুরি দূর করার ব্যবস্থা করছে রেল। তার জন্য নতুন এই প্রকল্পে (Railway Waiting List) খরচ করা হচ্ছে ১ লক্ষ কোটি টাকা।

Railway Waiting List

রেলের নয়া উদ্যোগ কার্যকর হলে এবার থেকে যাত্রীরা যখনই চাইবেন নিশ্চিত টিকিট (Rail Ticket) পাবেন বলে আশা করা যাচ্ছে। মূলত দুর্গা বা দীপাবলির মতো উৎসবের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিচ্ছে রেল মন্ত্রক।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেল যাত্রীর সংখ্যা দিনে দিনে যে হারে বাড়ছে তাতে কম ট্রেনে প্রত্যেককে নিশ্চিত আসন দেওয়া কঠিন। তাই সমস্যা সমাঝানের জন্য নতুন ট্রেন কেনার কাজ দ্রুত গতিতে করছে রেল। সেই খাতেই মোট ১ লক্ষ কোটি টাকা খরচ করা হবে। আগামী ৪ থেকে ৫ বছরের ট্রেনের সংখ্যা অনেকটাই বাড়বে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে দেশে প্রতিদিন ট্রেনে যাতায়াত করা যাত্রীর সংখ্যা ২ কোটিও বেশি। আর রেলের (Indian Rail) তরফে প্রতিদিন ট্রেন চালানো হয় ১০ হাজার ৭৫৪টি। ওয়েটিং লিস্টের (Railway Waiting List) সমস্য়া মেটাতে আরও তিন হাজার ট্রেন নামানো হবে বলে জানা যাচ্ছে।

২০৩০ সালের মধ্যে ১০০০ কোটি মানুষ যাতে ট্রেনে যাতায়াত করতে পারেন, সেই হিসেব করেই ট্রেনের সংখ্যা বাড়াতে হবে রেলকে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন আগামী ৫ বছরের মধ্যে ট্র্যাকে নামানো হবে নতুন তিন হাজার ট্রেন। ৪০০ থেকে ৪৫০টি বন্দে ভারত (Vande Bharat Train) ট্রেন নামানোর কথাও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+