রেলের বেসরকারিকরণে পড়ে গেল সিলমোহর, হাওড়া-নয়াদিল্লি ট্রেন ১৬০ কিমি বেগে
হাওড়া থেকে নয়াদিল্লির মধ্যে দ্রুতগতির ট্রেন চালাবে বেসরকারি সংস্থা। সোমবার কেন্দ্রের রেলমন্ত্রকের তরফে এই প্রস্তাবে সম্মতি মিলেছে।
হাওড়া থেকে নয়াদিল্লির মধ্যে দ্রুতগতির ট্রেন চালাবে বেসরকারি সংস্থা। সোমবার কেন্দ্রের রেলমন্ত্রকের তরফে এই প্রস্তাবে সম্মতি মিলেছে। ১৬০ কিলোমিটার বেগে এই রুটে চলবে ট্রেন। রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব এই কথা জানিয়েছেন। দুটি ব্যস্ত রুট হাওড়া-নয়াদিল্লি ও মুম্বই-নয়াদিল্লির মধ্যে ট্রেন চালানোর ভার তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থাকে।

রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, এই ট্রেন চালু হলে মাত্র ১৬ ঘণ্টার হাওড়া থেকে নয়াদিল্লি পৌঁছনো যাবে। তবে এই গতিতে ট্রেন চালানোর জন্য রেলপথ সংস্কার অবিলম্বে প্রয়োদন। এর আগেও অবশ্য টুটি রুটের দ্রুতগতির ট্রেন চালানোর ভার আইআরসিটিসির উপর তুলে দিয়েছে মোদী সরকার।
দিল্লি-লখনউ ও মুম্বই-আমেদাবাদ মধ্যে ট্রেন চালায় আইআরসিটিসি। শুধু ট্রেন চালানো নয়, ট্রেনের ভাড়াও স্থির করবে তারা। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ওই দুই রুটে তেজস এক্সপ্রেস চালু হওয়ার কথা। মোদী সরকারে যুক্তি ভর্তুকিতে ট্রেন চালিয়ে বিশ্বমানের পরিষেবা দেওয়া সম্ভব নয়। তাই এই পরিকল্পনা।
মোদী সরকারের দাবি, গোটা বিশ্বে বেসরকারি সংস্থা ট্রেন চালাচ্ছে। তাহলে ভারত পিছিয়ে থাকবে কেন। সেজন্যই দরকার বেসরকারিকরণ। বিরোদীদের দাবি, রেলের সম্পত্তি ব্যবহার করে পুঁজিপতিদের সুযোগ তৈরি করে দিচ্ছে মোদী সরকার। এর ফলে ভারত সরকারের সবথেক বড় সংস্থা বেসরকারিকরণ হতে বসেছে।












Click it and Unblock the Notifications