Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Railway: ট্রেনে যাত্রা করছেন? Railofy-কে মেসেজ করে শুধু Hi বলুন আর 'ম্যাজিক' দেখুন

Indian Railway: গোটা দেশজুড়ে ছড়িয়ে ভারতীয় রেলের নেটওয়ার্ক। প্রত্যেকদিন প্রায় ২ থেকে তিন কোটি মানুষ বিভিন্ন ট্রেনে যাতায়াত করেন। ২৪ ঘণ্টা কিংবা ৪৮ ঘণ্টার মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেনের মাধ্যমে পৌঁছে যাওয়া সম্ভব। ভারতীয় রেল যাত্রীদের বেশ কিছু সুবিধা দেয়। সিটের PNR দেখা থেকে ফুড অর্ডার করার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা ভোগ করেন যাত্রীরা কিন্তু অনেকেই রয়েছেন যারা এই সুবিধার কথা একেবারেই জানেন না। ফলে এর লাভ নিতে পারেন না।

আবার কেউ সুবিধাগুলি জানলেও আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড (Indian Railway) করে ফেলেন এজন্য। ফলে সব সুবিধা একেবারে পান না যাত্রীরা। আর এই সমস্ত বিষয় জানতেই একেবারে মুশকিল আসান তথ্য রইল (Indian Railway Whatsapp Helpline Number for Train) এই প্রতিবেদনে। মাত্র এক ক্লিকেই হাতের মুঠোয় চলে আসবে সব তথ্য। জানেন কীভাবে? রইল সমস্ত খুঁটিনাটি তথ্য-

Mobile App

  • Indian Railway: Railofy কে মেসেজ করুন-

সাধারণ ভাবে IRCTC সহ একাধিক এমন অ্যাপ আছে যেখানে ট্রেনের (Indian Railway) সমস্ত সুবিধা খুব সহজেই পাওয়া যায়। কিন্তু আরও সহজ প্রক্রিয়ায় সমস্ত তথ্য এবং সুবিধা পেয়ে যাওয়া সম্ভব। আর তাও কিনা হোটায়স অ্যাপে। একেবারেই সত্যি। এজন্য আপনাকে Railofy-কে মেসেজ করতে হবে। আর তা করার সঙ্গে সঙ্গে PNR তথ্য সহ খাওয়ার অর্ডার সব চলে আসবে। এমনকি ট্রেনের টাইমিং এবং কারেন্ট স্ট্যাটাসও জেনে নিতে পারেন খুব সহজেই। কিন্তু কীভাবে এই মেসেজ (Indian Railway Whatsapp Helpline Number for Train) করবেন? জানুন-

  • Indian Railway: কীভাবে করবেন এই কাজ?
  • প্রথমত, আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন এবং নীচে দেওয়া নতুন চ্যাট বিকল্পে ক্লিক করুন।
  • এরপর ওপরে থাকা সার্চ অপশনে ক্লিক করতে হবে এবং এই নম্বর দিতে হবে - 9881193322 এটি Railofy এর নম্বর। সেখানে থাকা চ্যাট অপশনে ক্লিক করতে হবে এবং Hi লিখে পাঠাতে হবে।
  • কিছুক্ষণ পরেই মেসেজ আসবে। যেখানে রেল সংক্রান্ত সমস্ত সার্ভিসের অপশন থাকবে।
  • আর সেই সার্ভিস থেকে আপনাকে PNR Status, ফুড অর্ডার, ট্রেন সংক্রান্ত তথ্য সহ একাধিক অপশন যে প্রয়োজন তা বেঁছে নিতে পারবেন। এমনকি কোনও অভিযোগ থাকলেও তাও সেখানেই জানতে পারবেন। এতে যাত্রীদের আরও সুবিধা হবে বলে মনে করছে রেলমন্ত্রক।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+