Indian Railway Vision 2024: স্লিপার থেকে মেট্রো! নতুন বছরেই একগুচ্ছ চমক বন্দে ভারতের

Indian Railway Vision 2024: কাউন্ট ডাউন শুরু! সামনেই নতুন একটা। তবে আগামী বছর ২০২৪ খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ভাবে তো অবশ্যই। তবে কয়েকটি ক্ষেত্রেই কার্যত ২৪ এ বিপ্লব ঘটবে। যেমন ভারতীয় রেলে নয়া ইতিহাস তৈরি হবে বলেই মত। নতুন বছরেই ভারতীয় রেল ট্র্যাকে ছুটবে বন্দে স্লিপার ট্রেন। ছুটবে বন্দে সাধারণ সহ আরও বেশ কয়েকটি নতুন ট্রেন।

তালিকায় আছে বন্দে মেট্রোও। ইতিমধ্যে ভারতীয় রেলে গতি এনেছে বন্দে ভারত। তবে ২০২৪ সালে ব্যাক টু ব্যাক একের পর এক ট্রেনের (Indian Railway Vision 2024) উদ্বোধন রেলে চড়ার সংজ্ঞাটাই বদলে দেবে বলে অনুমান।

Indian Railway Vision 2024

  • Indian Railway Vision 2024: ঝড় তুলবে বন্দে ভারতের স্লিপার ভার্সন

ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এর অন্যতম আধিকারিক বিজি মাল্য জানিয়েছেন, বন্দে ভারতের স্লিপার ভার্সন (Indian Railway Vision 2024) চলতি আর্থিক বছরে চালু করা হবে। ICF-এ যুদ্ধকালীন তৎপরতায় বন্দে ভারতের স্লিপার ভার্সনের কাজ চলছে। রাতে হাই স্পিড ট্রেনে লম্বা যাত্রা করতেই বন্দে ভারতের স্লিপার ভার্সন নিতে আসতে চলেছে রেলমন্ত্রক। পুশ-পুল ট্রেনও বলা জেতে পারে এই ট্রেনকে। ২২ টি কোচ এবং একটি লোকোমেটিভ থাকবে।

  • Indian Railway Vision 2024: বন্দে মেট্রোর নির্মাণের কাজ চলছে

অন্যদিকে বন্দে মেট্রোর নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন বিজি মাল্য। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-তেই এর কোচ নির্মাণের কাজ চলছে। ১২ বগির কোচ থাকবে এতে। রাজ্যের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছানো যাতে সম্ভব হয় সেজন্যেই বন্দে মেট্রো চালু করতে চায় ভারতীয় রেল। আর সে লক্ষ্যেই কাজ চলছে। মনে করা হচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে (Indian Railway Vision 2024) বন্দে মেট্রোর উদ্বোধন করতে পারেন নরেন্দ্র মোদী।

  • Indian Railway Vision 2024: বন্দে সাধারণ

কয়েক দফায় বন্দে সাধারণ এক্সপ্রেসের ট্রায়াল (Indian Railway Vision 2024) রান হয়ে গিয়েছে। কিন্তু এখনও এই ট্রেনের উদ্বোধন হয়নি। মনে করা হচ্ছে, লোকসভার আগেই এই ট্রেনটিরও উদ্বোধন করতে পারেন নরেন্দ্র মোদী। একেবারে আম-আদমির কথা ভেবে ট্রেনটিকে নির্মাণ করা হয়েছে। টিকিটের মুল্য অনেক কম। তবে বন্দে ভারতের সমস্ত সুবিধা এই ট্রেনে পাবেন জাত্রীরা। তবে নেই শুধু এসি। বাকি সমস্ত আধুনিক সুবিধা রয়েছে বন্দে সাধারণ এক্সপ্রেসে।

  • Indian Railway Vision 2024: ছুটবে আরও বন্দে ভারত

লোকসভা নির্বাচনের আগে একাধিক রুটে আরও বন্দে ভারতের পরিষেবা চালু করার টার্গেট নিয়েছে মোদী সরকার। যা খবর, নতুন বছরে অন্তত ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস যাতে চালু করা যায় সে লক্ষ্যেই কাজ করছে রেলমন্ত্রক। ফলে এতগুলি ট্রেন আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে লঞ্চ (Indian Railway Vision 2024) করে তাহলে ব্যাপক পরিবরতন ঘটবে রেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+