NJP railway station: আন্তর্জাতিক মানের তৈরি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন! বড় পদক্ষেপ রেলের
NJP railway station: নিউ জলপাইগুড়ি স্টেশন আন্তজার্তিক মানের স্টেশনের রূপ পেতে চলেছে। প্রধানমন্ত্রীর অমৃত ভারত স্টেশন প্রকল্পে সম্পূর্ণ বদলে যাবে উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত এই স্টেশন। আর সেই কাজ চলছে জোর কদমে। বিভিন্ন অংশ ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হচ্ছে। আর তা করতেই বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রেলওয়েকে। এই অবস্থায় বড় পদক্ষেপ রেলের। যদিও এহেন পদক্ষেপে মাথায় হাত ব্যবসায়ীদের।
জানা গিয়েছে, আজ শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশনের (NJP railway station) প্লাটফর্মে থাকা ভেন্ডারদের সমস্ত অবৈধ স্টল ভেঙে গুড়িয়ে দেয় রেল দফতর। যদিও এই বিষয়ে বারবার রেলের তরফে নোটিশ দেওয়া হয় বলে দাবি। কিন্তু ব্যবসায়ীরা কোনও কর্ণপাত করেনি। আটকে থাকা অবৈধ স্টলকে একেবারে ভেঙে দেওয়া হল বলে জানিয়েছেন নিউ জলপাইগুড়ি স্টেশনের এডিআরএম সঞ্জয় চিলওয়ার ওয়ার।

নিউ জলপাইগুড়ি স্টেশনের (NJP railway station) ভেতরে রয়েছে প্রচুর স্টল। পুরোনো স্টলগুলি তুলে দিয়ে নতুন স্টল তৈরি করতে চাইছে রেল। বার বার নোটিশ দেওয়ার পরও অবৈধভাবে গজিয়ে ওঠা স্টল তুলে না নেওয়ায় শুক্রবার সকালে রেলের তরফে শুরু হয় স্টলগুলি তুলে নেওয়ার প্রকৃয়া৷ আরপিএফ এবং জিআরপিএফ জওয়ানদেরকে সঙ্গে নিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ওই স্টলগুলি। উপস্থিত ছিলের রেলের উচ্চপদস্ত আধিকারিকরা৷
কয়েকদিন আগেই আদালতের নির্দেশে এনজেপি স্টেশনের (NJP railway station) প্লাটফর্মে থাকা অবৈধ স্টলগুলিতে ব্যবসা বন্ধ করা হয়েছে। কিন্তু স্টলগুলির কাঠামোগুলি স্টেশনেই রয়ে গিয়েছে। সেই স্টলগুলি আজ ভেঙে সরিয়ে দেওয়া হয়। গোলমালের আশঙ্কায় আরপিএফ ও জিআরপিএফদের সঙ্গে নেওয়া হয়েছিল।
এডিআরএম সঞ্জয় চিলওয়ার ওয়ার জানান, আগে নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও ভেন্ডাররা স্টল তুলে না নেওয়ায় আজ ভেঙ্গে দেওয়া হল। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের করা হবে। এটা শুধু উত্তরবঙ্গ নয়, গোটা পশ্চিমবঙ্গের গর্ব। তাই সকলের সহযোগিতা নিয়ে পুরনো স্টলগুলি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলের ওই আধিকারিক।
শুধু তাই নয়, আগামীদিনে নতুন স্টল তৈরি করার পর টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে তার বিতরণ করা হবে। সেই টেন্ডারে উচ্ছেদ হওয়া ভেন্ডাররা অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সঞ্জয় চিলওয়ার ওয়ার। বলে রাখা প্রয়োজন, এনজেপি থেকে ইতিমধ্যে বন্দে ভারত চলছে। একটি আসছে হাওড়ায় অন্যটি যাচ্ছে গুয়াহাটি। আগামীদিনে আরও বেশ কয়েকটি বন্দে ভারত এনজেপি থেকে চালু করার কথা আছে রেলের। আর এই সংস্কার খুবই প্রয়োজন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications