আনলক ২.০: কবে থেকে ট্র্যাকে ফিরছে ট্রেন, বড় ঘোষণা রেলওয়ের

আনলক ২.০: কবে থেকে ট্র্যাকে ফিরছে ট্রেন, বড় ঘোষণা রেলওয়ের

করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে চলায় এখনই সাধারণ ট্রেন পরিষেবা চালু করতে নারাজ রেলওয়ে। ১২ অগস্ট পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়েেছ। তবে রাজধানী ও এক্সপ্রেস ট্রেন চলবে।

বন্ধ ট্রেন

বন্ধ ট্রেন

করোনা সংক্রমণের কারণে ১ জুলাই থেকে ১২ অগস্ট পর্যন্ত সাধারণ যাত্রীবাহী ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। লোকাল ট্রেন সহ একাধিক সাধারণ ট্রেন চালানো হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে রেলওয়ে।

চলবে রাজধানী

চলবে রাজধানী

তবে রাজধানী, মেল এবং দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন যেমন চলছিল সেগুলি চলবে বলে জানানো হয়েছে। তাতে করোনা সুরক্ষা বিধি মেনেই চালানো হবে ট্রেন। মহারাষ্ট্র এদিকে জরুরি পরিষেবার কর্মীদের জন্য সীমিত সংখ্যক লোকাল ট্রেন চালাতে শুরু করেছে। তাতে সাধারণ যাত্রীদের চাপার অনুমতি নেই।

ফেরত দেওয়া হবে ভাড়া

ফেরত দেওয়া হবে ভাড়া

যাঁরা ১ জুলাই থেকে ১২ অগস্টের মধ্যে ট্রেনের টিকিট কেটেছিলেন তাঁদের টিকিট বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে ট্রেনের টিকিট বাতিলের পর পুরো টাকা তাঁরা ফেরত পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। যাত্রীদের অ্যাকাউন্টে সেই টাকা পড়ে যাবে।

বন্ধ মেট্রো

বন্ধ মেট্রো

অগস্ট পর্যন্ত মেট্রো পরিষেবাও বন্ধ রাখা হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে এখনও কোনও নির্দেশিকা জারি করেনি মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে যাত্রী সুরক্ষার কারণে বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচলও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+