Vande Bharat Express: বন্দে ভারতেই World Class Travel Experience! যাত্রীদের জন্যে বড় আপডেট রেলের

Vande Bharat Express: বন্দে ভারতের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। বিমান কিংবা অন্যান্য ট্রেনের থেকে বন্দে ভারতে যাত্রা করতে বেশি পছন্দ করছেন যাত্রীরা। যাত্রীদের সুবিধার কথা ভেবে যুগান্তকারী সিদ্ধান্ত দক্ষিণ রেলওয়ে ডিভিশনের (Southern Railways)। যাত্রী পরিষেবার ক্ষেত্রে Yatri Seva Anubandh নামে একটি নয়া পাইলট প্রজেক্ট শুরু হতে চলেছে।

আর এই স্কিমের উদ্যেশ্য হল যাত্রীদের আলাদা আলাদা ভ্যালু অ্যাডেড সার্ভিস দেওয়ার মাধ্যমে World Class Travel Experience দেওয়া। এই YSA প্রকল্পটি ছয় জোড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনে শুরু হচ্ছে প্রাথমিক ভাবে। ধীরে ধীরে অন্যান্য বন্দে ভারত ট্রেনগুলিতেও (Vande Bharat Express) এই সুবিধা মিলবে বলে খবর।

Vande Bharat Express

Vande Bharat Express: কি কি সুবিধা মিলবে

রেলওয়ে Yatri Seva Anubandh প্রকল্প বাস্তবায়নের জন্য ক্যাটারিং এবং হাউসকিপিংয়ে নিয়োগের ক্ষেত্রে ট্র্যাক রেকর্ড দেখা হবে। সমস্ত কোচে পরিষ্কার ঠিক ভাবে হচ্ছে কিনা তা দেখা হবে। আর তা দেখতে একজন প্রশিক্ষিত হাউসকিপিংকে নিয়োগ করা হবে। তাঁরই নির্দেশে যাবতীয় পরিষ্কারের কাজ চলবে।

অন্যদিকে রেল যাত্রীরা (Vande Bharat Express) শুরু এবং শেষ স্টেশনগুলিতে ক্যাব বুকিং, হুইলচেয়ার এবং বগি ড্রাইভের মতো সাহায্য পাবেন। এছাড়াও আরও বেশ কয়েকটি সুবিধাও যাত্রীদের দেবে রেল।

World Class Travel Experience মিলবে Vande Bharat Express-এ

বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) যাত্রীদের অনবোর্ড ইনফোটেনমেন্ট সিস্টেমের যাবতীয় সুবিধা থাকবে। যা সম্পূর্ণ ভাবে ডেটা সেফটি, ব্রডকাস্টিং এবং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস থাকবে। খুব শীঘ্রই দেশের অন্যান্য ট্রেনগুলিতেও এই ব্যবস্থা থাকবে। এমনটাই জানা গিয়েছে।

Vande Bharat Express: খাওয়া-দাওয়া সংক্রান্ত ফেসিলিটি

টিকিট বুক করার সময় বা প্যাসেঞ্জার সার্ভিস অ্যাপের মাধ্যমে প্রি-পেইড খাবার অর্ডার করতে পারেন বন্দে ভারত ট্রেনের যাত্রীরা। বিতর্ক ছড়াতে পারে এমন কোনও খাবার দেওয়া হবে না। তবে প্রতি বন্দে ভারত ট্রেনে (Vande Bharat Express) খাবার ও পানীয় পরিষেবার দেখাশোনার জন্য একজন আধিকারিক থাকবেন।

Vande Bharat Express: বন্দে ভারত রুট

দক্ষিনী রেল ডিভিশনে একাধিক বন্দে ভারত (Vande Bharat Express) চলে। যেমন চেন্নাই-মহীশূর, চেন্নাই-তিরুনেলভেলি, চেন্নাই-কোয়ম্বাটোর, তিরুবনন্তপুরম-কাসারাগোদ এবং চেন্নাই-বিজয়ওয়াড়া রুটে চলে দেশের এই সেমি বুলেট ট্রেনটি। আর সেগুলিতেই বিমানের মতো পরিষেবা মিলবে এখন থেকে। এরপর ধীরে ধীরে অন্যান্য বন্দে ভারত ট্রেনগুলিতেও এই সুবিধা পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+