মোদী জমানায় রেলেও করুণ দশা! ব্যয়ের তুলনায় আয়ের অনুপাত ১০ বছরে নিকৃষ্ট

ভারতীয় রেলওয়ের অপারেটিং অনুপাত গত দশ বছরের মধ্যে সবথেকে নিকৃষ্ট ছিল ২০১৭-১৮ অর্থবর্ষে। এই অর্থবর্ষে ভারতীয় রেলওয়ের অপারেটিং অনুপাত ছিল ৯৮.৪৪ শতাংশ।

ভারতীয় রেলওয়ের অপারেটিং অনুপাত গত দশ বছরের মধ্যে সবথেকে নিকৃষ্ট ছিল ২০১৭-১৮ অর্থবর্ষে। এই অর্থবর্ষে ভারতীয় রেলওয়ের অপারেটিং অনুপাত ছিল ৯৮.৪৪ শতাংশ। এই পরিসংখ্যান গত দশ বছরে সবথেকে খারাপ। সোমবার সংসদে উপস্থাপিত এক প্রতিবেদনে ভারতের মহাপরিদর্শক ও অডিটর জেনারেল এই পরিসংখ্যান প্রকাশ করেন।

মোদী জমানায় রেলেও করুণ দশা! ব্যয়ের তুলনায় আয়ের অনুপাত ১০ বছরে নিকৃষ্ট

রাজস্বের তুলনায় ব্যয়ের একটি পরিমাপ অনুপাত আকারে দেখানো হয় এই পরিসংখ্যানে। এই অনুপাত দেখায় যে, রেলওয়ে কতটা দক্ষতার সঙ্গে চলছে। রেলের অর্থনৈতিকভাবে কতটা স্বাস্থ্যকর তাও বোঝা যায় এই পরিসংখ্যান থেকে।

৯৮.৪৪ শতাংশ অপারেটিং রেশিও-র অর্থ রেলপথ ৯৮.৪৪ রুপি ব্যয় করেছে ১০০ রুপি আয় করতে। জাতীয় নিরীক্ষক জানিয়েছেন, রেল ১,৬৬৫.৬১ কোটি টাকা উদ্বৃত্তের পরিবর্তে ৫৬৭৬.২৯ কোটি টাকার নেগেটিভ ব্যালান্সে বছর শেষ করেছে। অথচ রেল এনটিপিসি এবং ইরকনের কাছ থেকে প্রাপ্ত অগ্রিমও গ্রহণ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+