Indian Railway Rules: লোকাল ট্রেনেও মেলে আসন রিজার্ভেশন! কারা এই সুবিধা পান
Indian Railway Rules: পরিবহন ক্ষেত্রে ভারতীয় রেলের ভূমিকা অনস্বীকার্য! অল্প টাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই পৌঁছানো সম্ভব রেলের মাধ্যমে। প্রত্যেকদিন গোটা দেশজুড়ে কয়েক হাজার ট্রেন চলে। লাখ লাখ যাত্রী যাত্রা করেন প্রত্যেকদিনই।
ভারতীয় রেল কিছু ক্ষেত্রে যাত্রীদের বেশ কিছু সুবিধা প্রদান করে থাকে। রোগীরা যেমন ট্রেনে চিকিতসা করাতে গেলে টিকিটে বড়সড় ছাড় পান। একই ভাবে স্কুল পড়ুয়াদেরও টিকিটে ছাড় পান। তেমনই সিনিয়ার সিটিজেনদেরও বেশ কিছু সুবিধা (Indian Railway Rules) দেয় রেলওয়ে। জানেন কি সেই সুবিধা?

Indian Railway Rules: সিনিয়ার সিটিজেন কারা?
রেলের নিয়ম অনুসারে ৬০ বছর বয়সের পুরুষ এবং ৫৮ বছর বয়সের মহিলারা সিনিয়ার সিটিজেনের সুবিধা রেল মানে। আর তাদের ট্রেনের ভাড়ায় ছাড় দেওয়া হতো। মেল/এক্সপ্রেস/রাজধানী/শতাব্দী/জনশতাব্দী/দুরন্তের মতো সমস্ত ট্রেনের টিকিটেও বড়সড় ছাড় (Indian Railway Rules) পেতেন বয়স্ক মানুষরা.
৬০ বছর উর্ধে বয়স্ক নাগরিকরা পেতেন ৪০ শতাংশ এবং বৃদ্ধারা পেতেন ৫০ শতাংশ টিকিটে ছাড়। কিন্তু করোনার পর থেকে সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে। কবে সেই সুবিধা মিলবে স্পষ্ট নয়।
Indian Railway Rules: লোয়ার বার্থ
টিকিটে ছাড় না দিলেও বৃদ্ধ-বৃদ্ধাদের বেশ কিছু সুবিধা দেয় রেল। সিনিয়ার সিটিজেনদের রিজার্ভ টিকিটের (Indian Railway Rules) ক্ষেত্রে লোয়ার বার্থের সুবিধা দেয় রেল। অন্যদিকে ৪৫ বছরের বেশি বয়সী একজন মহিলাকেও একই সুবিধা দেওয়া হয়। আর তা কম্পিউটার অটোমেটিক ভাবেই টিউকিট কাটার সময় নিয়ে নেয়। আলাদা ভাবে কাউকে মেনশন করতে হয় না। তবে এই সুবিধা পাওয়া যায় আসন থাকার উপর।
Indian Railway Rules: রিজার্ভ থাকে আসন
রেলের যে সমস্ত ট্রেনে রিজার্ভ কোচের ব্যবস্থা আছে, সেখানে কিছু বার্থে সিনিয়ার সিটিজেনদের জন্যে রিজার্ভ থাকে। যদি সেটা স্লিপার কোচ হয় তাহলে ছয়টি লোয়ার বার্থ সিনিয়ার সিটিজেনদের জন্যে রিজার্ভ থাকবে। যদি থ্রি-টেয়া র কোচ হয় তাহলে তিনটি লোয়ার বার্থ সিনিয়ারদের জন্যে থাকবে। রাজধানী, দুরন্তোর মতো সম্পূর্ণ এসি ট্রেনগুলিতে, সাধারণ মেল এবং এক্সপ্রেস ট্রেনের তুলনায় প্রবীণ নাগরিকদের জন্য আরও কয়েকটি বার্থ সংরক্ষিত থাকে।
Indian Railway Rules: লোকাল ট্রেনেও রিজার্ভেশন
দেশের কয়েকটি শহরে রেলওয়ের লোকাল ট্রেন বিখ্যাত। সেই তালিকায় যেমন মুম্বই, কলকাতা, চেন্নাইয়ের মতো জায়গা আছে। মুম্বইতে সেন্ট্রাল রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ে লোকাল ট্রেন অপারেট করে।
এই দুই জোনাল রেলওয়ের লোকাল ট্রেনে কিছু আসন প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। মহিলাদের জন্যে এই সমস্ত ট্রেনে আলাদা বগি থাকে। আর সেই সমস্ত বগিতে বয়স্ক মহিলাদের জন্যে আসন থাকে। আসন থাকলেই এই সুবিধা পাবেন যাত্রীরা।
Indian Railway Rules: লোয়ার বার্থের সুবিধা চলন্ত ট্রেনেও
যদি কোনও সিনিয়ার সিটিজেন রিজার্ভেশনের সময় লোয়ার বার্থ না পান তাহলে চলন্ত ট্রেনেও এই সুবিধা পেতে পারেন। এই বিষয়ে ট্রেনের টিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। আসন থাকলে অবশ্যই সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষের জন্যে লোয়ার বার্থের ব্যবস্থা করে দেবে রেল।
এছাড়াও সমস্ত স্টেশনে বৃদ্ধ-বৃদ্ধাদের জন্যে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। যেমন হুইল চেয়ার, ব্যাটারি চালিত গাড়ি সহ বিভিওন্ন ধরনের সুবিধা আছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications