অগ্নিপথের প্রতিবাদে ভারত বনধ, হাই অ্যালার্ট জারি করল রেল

অগ্নিপথের প্রতিবাদে ভারত বনধ, হাই অ্যালার্ট জারি করল রেল

অগ্নিপথ আন্দোলনের প্রতিবাদে আজ ভারত বনধের ডাক দিয়েছে একাধিক রাজনৈতিক সংগঠন। আগে থেকেই তাই সতর্ক রেল। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সব রেল স্টেশন জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কারণ গত কয়েকদিনর অগ্নিপথ আন্দোলনের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেল। ৭০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এবার তাই আগে থেকেই সতর্ক রেলমন্ত্রক।

ভারত বনধ

ভারত বনধ

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে আজ দেশ জুড়ে বনধের ডাক দিয়েছে বেশ কিছু রাজনৈতিক সংগঠন। আজ ফের অশান্তির আঁচ পড়তে পারে গোটা দেশে। সেকারণে প্রায় সব রাজ্যেই সতর্কতা জারি করা হয়েছে। বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ সরকার আগে থেকেই বনধ মোকাবিলার সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন যাতে কোনও ভাবেই ব্যাহত হা নয় সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সতর্কতা জারি রেলে

সতর্কতা জারি রেলে

অগ্নিপথ আন্দোলনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রেলে। সেকারণে আগে থেকেই সতর্ক রেল। প্রায় সব স্টেশনেই সতর্কতা জারি করা হয়েছে। আরপিএফকে সব স্টেশনে সতর্ক থাকতে বলা হয়েছে। ৪০০-র উপর ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে রাজধানী এক্সপ্রেসও। কারণ ভারত বনধের জেরে ফের ট্রেনের উপরে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। বিহারে আজও বন্ধ থাকবে সব ট্রেন পরিষেবা। গত কয়েকদিনের আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন। প্রায় ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিহারে ইন্টারনেট পরিষেবা বন্ধ

বিহারে ইন্টারনেট পরিষেবা বন্ধ

অগ্নিপথ আন্দোলনে সবচেয়ে বেশি অশান্তির আঁচ ছড়িয়েছে বিহারে। বিহারের ২০টি জেলায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে। কইমুর, ভোজপুর, অউরঙ্গাবাদ, রোহতক, বক্সার, নওদা, পশ্চিম চম্পারন, পূর্ব চম্পারন, সমস্তিপুর,লক্ষ্মী সরাই, বৈশালী, সরন, মুজফফরপুর, দ্বারভাঙা, গয়া, মধুবনি, জেহানাবাদ, খগড়াই, শেখপুরায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কারণ গত তিন দিনে অগ্নিপথ আন্দোলনের অশান্তির আঁচ এই জেলাগুলিতে সবচেয়ে বেশিছড়িয়ে ছিল।

নয়ডায় জারি ১৪৪ ধারা

নয়ডায় জারি ১৪৪ ধারা

এদিকে নয়ডায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত নয়ডায় ২২৫ জনকে আটক করা হয়েছে। রাজস্থানের জয়পুরেও জারি করা হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেকারণে সতর্ক পুিলশ প্রশাসন। পশ্চিমবঙ্গ সরকারও সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গ থেকে বিহারগামী ৭টি ট্রেন বাতিল করা হয়েছে। বিহার ও ঝাড়খণ্ডে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। কারণ গত তিন দিনের অশান্তিতে অনেক জায়গাতেই আটকে পড়েছিল স্কুলবাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+