Indian Railway: প্রবল গরম, বইছে তাপপ্রবাহ! ভারতীয় রেলের বড় এই পদক্ষেপে আরও সুরক্ষিত হবে যাত্রা
Indian RailWay: প্রবল গরমে (Summer) পুড়ছে বাংলা সহ গোটা দেশ! ইতিমধ্যে দেশের একাংশে তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁইছুঁই। একই সঙ্গে বইছে প্রবল তাপপ্রবাহ (HeatWave)। এমন আবহাওয়ায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এই অবস্থায় সুরক্ষিত ভাবে গোটা দেশে যাতে ট্রেন পরিষেবা ঠিক থাকে সেজন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশেষ করে লোকো পাইলট এবং গার্ডদের হিটওয়েভ থেকে বাঁচাতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে রেলের (Indian RailWay) তরফে। চালানো হচ্ছে বিশেষ অভিযান।

- Indian RailWay: দেওয়া হচ্ছে বিশেষ ট্রেনিং
প্রবল গরমকে উপেক্ষা করেই ট্রেন (Indian RailWay) চালান লোকো পাইলটরা। এমনকি গার্ডদেরও বড় ভুমিকা থাকে। প্রবল গরমে যে কোনও মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। হতে পারে হিটস্ট্রোকও (HeatWave)। আর তা যাতে না হয় সেজন্য বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে। লোকো পাইলট এবং গার্ডদেরকেই সেই ট্রেনিং দেওয়া হচ্ছে। ভারতীয় রেলকে (Indian RailWay) কোট করে এমনটাই খবর প্রকাশ করা হয়েছে। কাউন্সেলিংয়ের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাত্রীরাও যাতে ট্রেনের সুরক্ষত ভাবে যাত্রা করতে পারে সেজন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে।
- Indian RailWay: নজর দেওয়া হচ্ছে রেল ট্র্যাকে
বর্তমানে সর্বত্র তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রির ওপরে যাচ্ছে। আর কারণে হট এক্সেল, কয়লার রেকে আগুন এবং রেলওয়ে চত্বরে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এমনকি প্রবল গরমে ট্র্যাকে সমস্যা হতে পারে। এই সমস্ত কারণে ট্রেন (Indian RailWay) পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে। আর তা যাতে না হয় সেজন্য এই সমস্ত বিষয়ের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। লাইনগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
- Indian RailWay: রেল কর্মচারীদের জন্য কী বার্তা?
হঠাত করে যদি মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা, ঘাম কিংবা অজ্ঞান হয়ে পড়েন, সঙ্গে সঙ্গে সাবধান হন। এই সমস্ত উপসর্গ হিট স্ট্রোকের কারন। আর তা প্রতিরোধ করতে হলে বেশি করে জল খাওয়ার কথা বলা হচ্ছে। পুরো সুতির শার্ট, টুপি ও তোয়ালে ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে ভারতীয় রেলের (Indian RailWay) তরফে। গোটা দেশজূড়ে ছড়িয়ে রয়েছে রেলপথ। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে দেশের মানুষের বড় আস্থার জায়গা ভারতীয় রেল।
আর সেখানে বিপ্লব ঘটাতে চায় মোদী সরকার। আর সেদিকে তাকিয়ে পরিষেবার মান আরও উন্নত করার চেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications