টনক নড়ল অবশেষে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকাণ্ডের পরেই তড়িঘড়ি চালক নিয়োগের বিজ্ঞাপন রেলের
একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটে চলেছে। গত বছর থেকে এখনও পর্যন্ত ট্রেন দুর্ঘটনায় শতাধিক যাত্রীর প্রাণ গিয়েছে। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রসে মালগাড়ির ধাক্কায় ১১ জনের প্রাণ গিয়েছে। তার দায় সরাসরি মালগাড়ির চালকের উপর চাপিয়েছে রেল বোর্ড। যদিও দুর্ঘটনায় সেই চালকের মৃত্যু হয়েছে।
কিন্তু তারপরেই আবার রেলের একাংশ দাবি করেছে চালকদের ১৬-১৭ ঘণ্টা করে ডিউটি করতে হচ্ছে। ফলে ট্রেন চালাতে চালাতে চোখ জুড়িয়ে আলতেই পারে। তাতে দুর্ঘটনার প্রবণতা তৈরি হচ্ছে। এই গাফিলতি প্রকাশ্যে আসতেই বেশ অস্বস্তিতে পড়েছে ভারতীয় রেল।

তারপরেই তড়িঘড়ি ১৩০০০ ট্রেনের চালক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। জানা গিয়েছে রেলের সব জোনের জেনারেল ম্যানেজারকে ১৮,৭৯৯টি লোকো পাইলট নিয়োগের কথা বলা হয়েছে। এবং রেলবোর্ড তার অনুমোদনও দিয়েছে। গত জানুয়ারিতে মাত্র ৫৬৯৬ কর্মী নিয়োগ করা হয়েছিল। তার প্রায় তিনগুণ বেশি সংখ্যক নিয়োগ করা হবে।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার আসল কারণ কি তা জানার আগেই মালগাড়ির চালকের উপরে দায় চাপিয়ে দিয়েছিল রেলবোর্ড। এমনকী মালগাড়ির সহকারী লোকোপাইলটও মারা গিয়েছেন বলে জানানো হয়েছিল। কিন্তু পরে সংবাদ মাধ্যমের চেষ্টায় জানা যায় সহকারী লোকো পাইলট জীবীত রয়েছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে বুধবার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেলওয়ে সেফটি কমিশন। সেখানে দুর্ঘটনা কারণ হিসেবে যাঁদের সন্দেহ করা হয়েছে তাঁদের সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়ার বাইরের কারোর কাছে যদি দুর্ঘটনা নিয়ে কোনো তথ্য থাকে সেকথাও জানাতে বলা হয়েছে। করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার মতোই একই ভাবে ঘটেছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা।












Click it and Unblock the Notifications