ঢেলে সাজছে রেল, নিযুক্ত হলেন বোর্ডে নতুন সিইও, এই পদে প্রথম নিয়োগ রেলওয়ের

ঢেলে সাজছে রেল, নিযুক্ত হলেন বোর্ডে নতুন সিইও, এই পদে প্রথম নিয়োগ রেলওয়ের

করোনা পরিস্থিতির সুযোগে ঢেলে সাজছে রেল। রেলস্টেশনের উন্নতি সহ কর্মদক্ষতা সব কিছুতেই আমূল পরিবর্তন আনা হচ্ছে। এই সুযোগে রেলওয়ে বোর্ডের প্রথম সিইও নিয়োগ করা হল। ১১৪ বছরের ইতিহাসে যা প্রথম। রেলওয়ে বোর্ডে পক্ষ থেকে সিইও নির্বািচত হয়েছেন বিনোদ কুমার যাদব। একই সঙ্গে চেয়ারম্যান এবং সিইও দুটি পদেই তাঁকে বসানো হয়েছে।

ঢেলে সাজছে রেল, নিযুক্ত হলেন বোর্ডে নতুন সিইও, এই পদে প্রথম নিয়োগ রেলওয়ের

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ছিলেন বিনোদ কুমার যাদব। পরে তাঁকে সিইও করা হয়ে। অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব ক্যাবিনেটের পক্ষ থেকে এই নিয়োগের অনুমোগন দেওয়া হয়েছে। রেলওয়ে বোর্ডে আগে ৮ জন থাকতেন এখন থেকে ৫ জন থাকবেন। চারজন ইনচার্জ থাকবেন। পরিকাঠামো, রোলিং স্টক, অর্থ, পরিচালনা ও বাণিজ্যিক দিকটি খতিয়ে দেখবেন চারজন ইনচার্জ।

পরিকাঠামো বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে প্রদীপ কুমারকে। পিসি শর্মা রোলিং স্টকের দায়িত্বে। পিএস মিশ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালনা এবং বাণিজ্যিক উন্নয়নের বিভাগের। আর মঞ্জুলা রঙ্গরাজনকে নিয়োগ করা হয়েছে অর্থ বিভাগের। রেলের একাধিক বিভাগকে একত্রিত করে এক ছাতার তলায় আনার চেষ্টা করছে রেলওয়ে মন্ত্রক। রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস নামে একটি ছাতার তলায় আনার চেষ্টা করা হচ্ছে সেগুলিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+