Indian Railway Super App: টিকিট কাটতে স্টেশনে যাওয়ার দরকার নেই! রেলের 'সুপার অ্যাপ' জানেন না?
Indian Railway Super App: ভারতীয় রেলে (Indian Railway) বিপ্লব ঘটাতে চায় নরেন্দ্র মোদী (Pm Modi)। যাত্রী পরিষেবা থেকে সাছন্দ্য, প্রত্যেকটি ক্ষেত্রেই আমূল বদলের চেষ্টা চলছে। একই সঙ্গে ট্রেনের টিকিট কাটা এবং অন্যান্য সুযোগ সুবিধাতেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে।
আর সেই লক্ষ্যেই Super App আনতে চলেছে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার কথা ভেবেই নয়া এই অ্যাপ আনা হচ্ছে। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Rail Minister Ashwini Vaishnaw)। তাঁর কথায়, নয়া অ্যাপে রেলের সবরকম সুবিধা পাবেন যাত্রীরা (Indian Railway Super App)।

- Indian Railway Super App: নয়া অ্যাপ রেলের
বর্তমানে টিকিট বুকিং'য়ের ক্ষেত্রে IRCTC অ্যাপ কিংবা ওয়েবসাইট ব্যবহার করা হয়। এমনকি ট্রেনের স্ট্যাটাস রিপোর্ট ট্র্যাক করা থেকে শুরু করে পিএনআর চেক করতে আআলাদা আলাদা অ্যাপের প্রয়োজন হয়। এতে সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। আর সেই সমস্যা কাটাতেই এই Super App আনতে চলেছে ভারতীয় রেল। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত রেলের (Indian Railway Super App) তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।
- Indian Railway Super App: বড় উদ্যোগ
এমনকি খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও পুরো বিষয়টিকে চমক হিসাবেই রাখতে চাইছেন। তবে শোনা যাচ্ছে, Super App-এর মাধ্যমে যাত্রীরা অনলাইনে টিকিট কাটার সুবিধা পাবেন। এছাড়াও ট্রেনের পিএনআর স্ট্যাটাসও চেক থেকে শুরু করে ট্রেনের রিয়েল টাইম আপডেটও (Indian Railway Super App) গ্রাহকরা পেয়ে যাবেন নয়া এই সুপার অ্যাপের মাধ্যমে। যা বড় উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।
- Indian Railway Super App: সমস্ত সার্ভিস এক জায়গায়
রেলমন্ত্রী জানিয়েছেন, ট্রেনের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। ভারতীয় রেলকে (Indian Railway Super App) আধুনিক বানানোর লক্ষ্যে কাজ করছে সরকার। ডিজিটাল পদ্ধতিতেও জোর দেওয়া হচ্ছে। প্লাটফর্ম টিকিট থেকে শুরু করে জেনারেল টিকিট কেনা, সবটাই ডিজিটাল পদ্ধতিতে করা সম্ভব হচ্ছে বলে দাবি অশ্বিনী বৈষ্ণবের। এই বিষয়ে আরও কীভাবে আধুনিক হওয়া সম্ভব সেদিকেই নজর বলে দাবি রেলমন্ত্রীর। শুধু তাই নয়, মানুষের সুবিধার কথা ভেবে সুপার অ্যাপ আনা হচ্ছে বলেও জানানো হয়েছে। এতে সমস্ত সার্ভিস একটা জায়গাতেই পাওয়া সম্ভব বলে রেল সুত্রে জানা গিয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই আইওএস এবং অ্যানড্রোয়েড ভার্সনে এই অ্যাপ পাওয়া যাবে।।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications