Indian Railway: রাজধানী-বন্দে ভারতের সুবিধা সাধারণ দুরপাল্লার ট্রেনেও! জানেন তা কী?

Indian Railway: রাজধানী, বন্দেভারতের (Vande Bharat Express) মতো এলিট ক্লাসের ট্রেনেই নয়, অন্যান্য দুরপাল্লার সমস্ত মেল, এক্সপ্রেস ট্রেনগুলিও মুড়ে ফেলা হচ্ছে সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরায়। আর এজন্যে ২২০০ কোটি টাকা খরচ করা হবে।

আর বিশাল এই টাকা খরচ করে ৫৪ হাজার কোচ এবং ৫ হাজার লোকোমোটিভে (Indian Railway) এই সিসিটিভি ক্যামেরা (CCTV) বসানো হবে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Indian Railway

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুরপাল্লার অন্যান্য মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলির (Indian Railway) নিরাপত্তা একেবারে ঢেলে সাজাতে চায় রেল। বিশেষ করে যাত্রীদের নিরাপত্তারর কথা মাথায় রেখেই এই ক্যামেরা বসানো হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনা কিংবা অন্যান্য বিপত্তির বিষয়ে তথ্য পাওয়া যায় ক্যামেরা থেকে। আর তাই সবদিক ভেবেই বন্দে ভারত কিংবা রাজধানীর মতো ট্রেনগুলির পাশাপাশি এবার অন্যান্য দুরপাল্লার ট্রেনগুলিও মুড়ে ফেলা হচ্ছে সিসিটিভি ক্যামেরায়।

উল্লেখ্য, নির্ভয়া প্রকল্পের আওতায় সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়। শহর এবং শহরতলীর লোকাল ট্রেনগুলিতে (Indian Railway) এই পরিষেবা যাতে শুরু করা যায় সেই উদ্যোগ নেওয়া হয়। আর এই কাজের দায়িত্ব পায় রেলটেল। কিন্তু শুরু হলেও সেই কাজ শেষ করা যায়নি। ফলে মাঝ পথেই কার্যত থমকে যায় এই উদ্যোগ। ক্লিন্ত্য পরিস্থিতি বিচার করে এই কাজ ফের শুরু করতে চায় রেল।

আর তাই ৫৪ হাজার কোচ এবং ৫ হাজার লোকোমোটিভে এই সিসিটিভি ক্যামেরা (Indian Railway) বসানোর সিদ্ধান্ত। পশাপাশি আরও ২০ হাজার কোচে এই কাজ করা হবে। সব মিলিয়ে প্রায় ৭৫ হাজার কোচে এই ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা লাগাতে বিপুল পরিমাণ খরচ। আর সেই টাকা পাওয়ার বিষয়ে মন্ত্রকের (Indian Railway) তরফে সবুজ সঙ্কেত পেলেই এই কাজ শুরু হয়ে যাবে বলেই খবর।

জানা যাচ্ছে, রেলের (Indian Railway) তথ্যপ্রযুক্তি সংস্থা 'সেন্টার ফর রেলওয়ে ইনফ্ররমেনশন সিস্টেম' এই কাজ করবে। মুলত ট্রেনের (Indian Railway) কামরায় ঢোকার মুখে এবং আসনের মাঝের জায়ায়াতের অংশকে সিসিটিভি ক্যামেরার মধ্যে আনা হবে। ক্যামেরার সমস্ত ছবি চালক এবং গার্ডের কামরা থেকে দেখা যাবে। এমনকি কন্ট্রোল রুম (Indian Railway) থেকেও যাতে দেখা যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+