Indian Rail Ticket: জানেন ভাই কিংবা মা'য়ের নামে ট্রেনের টিকিট ট্রান্সফার করা যায়?

Indian Rail Ticket: যাত্রার দীর্ঘদিন আগে ট্রেনে টিকিট বুকিং করে থাকেন অনেকেই! কিন্তু হঠাত করেই সফর বাতিলের প্রয়োজন হয়। সেই সময় ট্রেনের টিকিট বাতিল করা ছাড়া আর কোনও অপশন থাকে না। অনেকেই মনে করেন এই অবস্থায় টিকিট বাতিল করা ছাড়া আর কোনও অপশন নেই।

কিন্তু তেমনটা নয়। আপনার টিকিট (Indian Rail Ticket) অন্য কাউকে ট্রান্সফার করা যায় জানেন কী? এজন্য যদিও বেশ কিছু শর্ত মানতে হবে। কনফার্ম টিকিট স্থানান্তরের জন্য রেলওয়ে নিয়ম তৈরি করেছে। প্রতিটি রেল (Indian Rail) যাত্রীকে এই নিয়মগুলি সম্পর্কে সচেতন হতে হবে। জেনে নিন সেগুলি-

train

  • Indian Rail Ticket: কী বলছে রেলের নিয়ম-

রেলের (Indian Rail Ticket) নিয়ম অনুসারে, যদি কোনও কারণে যাত্রা করতে না পারেন কনফার্ম টিকিটে, তাহলে নাম ট্রান্সফার করতে পারেন। এতে ক্যানসেলেশন চার্জ দিতে হয় না। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, আপনি আপনার ট্রেনের টিকিট প্রত্যেকের কাছে ট্রান্সফার করতে পারবেন না। আপনি শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের টিকিট স্থানান্তর করতে পারেন। পারিবারিক সদস্য যেমন, বাবা (Father), মা (Mother), ভাই (Brother), বোন (Sister), পুত্র (Son), কন্যা (Daughter), স্বামী (Husband) এবং পত্নী (Wife) রয়েছে।

রেলের এই নিয়মের কারণে, আপনি আপনার ভাইয়ের কাছে আপনার ট্রেনের টিকিট ট্রান্সফার করতে পারবেন, কিন্তু আপনার শ্যালকের কাছে নয়। রেলের নিয়মে যে তালিকা আছে তাতে শ্যালক, শ্যালিকা, শ্বশুর, শাশুড়ি নেই।

  • Indian Rail Ticket: কীভাবে ট্রান্সফার হয় টিকিট -

ট্রেন (Indian Rail Ticket) ছাড়ার মাত্র ২৪ ঘণ্টা আগে রিজার্ভেশন কাউন্টার থেকে যাত্রীর নাম পরিবর্তন করা যাবে। টিকিট কাউন্টার থেকে কিনুন কিংবা অনলাইনে বুকিং করে থাকেন,নাম বদলের জন্য টিকিট কাউন্টারে যেতে হবে। টিকিটের প্রিন্ট আউট এবং যার নামে টিকিট টিকিট ট্রান্সফার করছেন তার সমস্ত প্রমান্য নথি সঙ্গে রাখতে হবে। আর তা জমা দিতে হবে এবং এভাবেই নাম বদল হবে।

  • Indian Rail Ticket: ওয়েটিং কিংবা RAC -তে এই সুবিধা পাবেন না-

টিকিট (Indian Rail Ticket) শুধুমাত্র একবার স্থানান্তর করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার টিকিট নিশ্চিত হওয়া উচিত। ওয়েটিং কিংবা RAC টিকিট স্থানান্তর করতে পারবেন না। এই বিষয়ে জানতে রেলের ওয়েবসাইটে জেনে নিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+