এটাই ভারতের সবথেকে পুরনো ট্রেন, ছাড়ে হাওড়া স্টেশন থেকে! জড়িয়ে রয়েছে নেতাজিরও নাম
Indian Rail: ভারতীয় রেল দেশের পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ এনেছে! বিশ্বের অন্যতম বড় রেল ব্যবস্থা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, এমনকী প্রত্যন্ত এলাকাতেও ছড়িয়ে রেলের লাইন। প্রত্যেকদিন কয়েক লাখ মানুষ যাত্রা করে থাকেন। এক্সপ্রেস সহ গোটা দেশে প্রত্যেকদিন কয়েক হাজার ট্রেন চলে। তালিকায় রাজধানী, শতাব্দী, বন্দে ভারতের মতো একাধিক ট্রেন আছে।
রেলের বিকাশ গত কয়েক বছরে গতি পেলেও ব্রিটিশ শাসন থেকে কিন্তু ভারতের বুকে ট্রেন ছুটছে। ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন (Indian Rail) ১৮৫৩ সালের ১৬ এপ্রিল চলে। আর তা মুম্বইয়ের বোরি বন্দর থেকে থানে পর্যন্ত চলে। যদিও পরে সময়ের সঙ্গে সঙ্গে রেল ব্যবস্থায় অনেক বদল এসেছে। শুধু তাই নয়, বিশ্বের বৃহত্তম রেল ব্যবস্থাগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে ভারতীয় রেল।

কিন্তু জানেন এখনও বহু ট্রেন (Indian Rail) আছে যা আজও ইতিহাসকে বহন করে ছোটে! তাও আবার হাওড়া থেকে। সময়ের সঙ্গে সঙ্গে কোচ-ইঞ্জিনে বদল আসলেও এখনও চলে সেই ট্রেন। আর সেটি হল হাওড়া-কালকা মেল (howrah kalka mail) । যা কিনা ভারতের সবথেকে পুরানো যাত্রীবাহী ট্রেন। এর যাত্রা শুরু হয় ১৫৮ বছর বেশি সময় আগে। হাওড়া স্টেশন থেকে হরিয়ানার পাঁচকুলা জেলার একটি মনোরম শহর কালকাকে এই ট্রেন সংযুক্ত করে। আগেও এই ট্রেন গুরুত্বপূর্ণ ছিল, এখনও তাই আছে।
Indian Rail: একনজরে ইতিহাস -
১৮৬৬ সালের ১ জানুয়ারী এই ট্রেন যাত্রা শুরু করে। আগে হাওড়া-পেশোয়ার এক্সপ্রেস নামে পরিচিত ছিল। আগে হাওড়া স্টেশন থেকে চললেও ট্রেনটির গন্তব্য ছিল দিল্লি পর্যন্ত। এরপর যদিও তা বাড়িয়ে কালকা পর্যন্ত করা হয়। হাওড়া-কালকা মেল ঐতিহাসিক ভাবেও গুরুত্বপূর্ণ একটি ট্রেন। একেবারে ব্রিটিশ আমলে শুরু হয় এই ট্রেন। সেই সময় ব্রিটিশ কর্তারা ভারতের তৎকালীন রাজধানী কলকাতা থেকে গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে সিমলায় যাতায়াতের জন্য এই ট্রেনকে ব্যবহার করতেন।
কালকা পর্যন্ত এই ট্রেনকে যখন বাড়ানো হয় তখন এই ট্রেনের নাম হয় ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেল। যদিও পরে এর নাম হয় কালকা মেল। কথিত আছে যে নেতাজি সুভাষ চন্দ্র বসু ১৯৪১ সালে ব্রিটিশ প্রশাসনের হাত থেকে বাঁচতে ধানবাদ জেলার গোমোহ থেকে এই ট্রেনে উঠেছিলেন।
সম্প্রতি এই ট্রেনের নাম ফের বদল হয়। নেতাজিকে স্যালু|ট জানাতে নাম দেওয়া হয় 'নেতাজি এক্সপ্রেস'। একটা যুগ ধরে চলা এই ট্রেন ঔপনিবেশিক যুগ থেকে স্বাধীনতা এবং আধুনিক ভারতের একাধিক ইতিহাস জড়িয়ে আছে।












Click it and Unblock the Notifications