Indian Rail: ১১ বছর পর আবারও, ৬০ বছর হলেই মিলবে সুবিধা! তাও আবার এসি ট্রেনেই করা যাবে ভ্রমণ
Indian Rail: প্রবীণ নাগরিকদের জন্য বড় খবর। 'তীর্থযাত্রা যোজনা'র মাধ্যমে প্রথমবার প্রবীণ নাগরিকদের এসি ট্রেনে তীর্থ যাত্রা করার বড় সুযোগ। সৌজন্যে রাজস্থানের দেবস্থান বিভাগ। দীর্ঘ ১১ বছর এই বিভাগ প্রবীণ নাগরিকদের জন্য এই এসি ট্রেন চালাবে।
যা খবর, বিকানের বিভাগ থেকে চারটি বিশেষ ট্রেন চলবে, যার মধ্যে তিনটি এসি এবং একটি নন-এসি। এহেন পদক্ষেপে খুশি সাধারণ প্রবীণ মানুষরা (Indian Rail)। এক নজরে খুঁটিনাটি তথ্য-

- Indian Rail: দু'মাসে চলবে দুটি ট্রেন
দেবস্থান বিভাগ অনুসারে, আগামী ২৬ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে রাজ্যের বিভিন্ন স্থান থেকে মোট ছয়টি ট্রেন রওনা হবে। এর মধ্যে চারটি ট্রেন চলবে বিকানের বিভাগ থেকে, একটি জয়পুর থেকে এবং একটি উদয়পুর থেকে।
বিকানের বিভাগ থেকে তিনটি এসি এবং একটি নন এসি ট্রেন চালানো হবে
জয়পুর এবং উদয়পুর থেকে যে ট্রেনগুলি ছাড়বে তা নন-এসি ট্রেন।
- Indian Rail: হনুমানগড় থেকে রামেশ্বরম এক এসি ট্রেন
বিকানের বিভাগের হনুমানগড় থেকে প্রথম এসি ট্রেন রামেশ্বরমের দিকে রওনা হবে। এই ট্রেন হনুমানগড় থেকে ছাড়লেও সুরতগড় হয়ে বিকানের হয় ছুটবে। এছাড়াও বিকানের থেকে অয্যোধ্যা, হরিদ্বার। এবং ঋষিকেষের মধ্যেও একটি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানা যাচ্ছে।
- Indian Rail: ট্রেনের শিডিউল
- 26 নভেম্বর : হনুমানগড় থেকে রামেশ্বরমের দিকে চলবে এসি ট্রেন ।
- 6 ডিসেম্বর : বিকানের থেকে রামেশ্বরম পর্যন্ত দ্বিতীয় ট্রেন চালানো হবে।
- 16 ডিসেম্বর : বিকানের থেকে অয্যোধ্যা, হরিদবার এবং ঋষিকেশ পর্যন্ত থার্ড ট্রেন চালানো হবে।
- 8 ডিসেম্বর: বিকানের থেকে নন-এসি ট্রেন, যা সুরাতগড় এবং হনুমানগড় হয়ে হরিদ্বার, ঋষিকেশ এবং অযোধ্যা যাবে।
- Indian Rail: তীর্থযাত্রা যোজনা- একনজরে
এই স্কিমটি বিশেষভাবে ৬০ বছর বা তার বেশি বয়স্কদের জন্য তৈরি করা হয়েছে। এতে দেবস্থান বিভাগ বয়স্কদের জন্য ট্রেন ও বিমান ভ্রমণের ব্যবস্থা করে।
সমস্ত ব্যবস্থা দেবস্থান বিভাগ করে থাকে।












Click it and Unblock the Notifications