Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Rail: রিল বানানো লোকেদের মধ্যে পড়ি না, টানলেন মমতার প্রসঙ্গও! কেন এমন বললেন রেলমন্ত্রী অশ্বিনী?

Indian Rail: একের পর এক রেল দুর্ঘটনা। কখনও মালগাড়ি তো কখন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ছে। কার্যত আতঙ্কের যাত্রা হয়ে উঠছে ভারতীয় রেল। যা নিয়ে তীব্র কটাক্ষ বিরোধীদের। রেলের পরিকাঠামো থেকে শুরু করে শূন্যপদ, একাধিক ইস্যুতে লাগাতার মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা।

শুধু তাই নয়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাদের দাবিও উঠছে। এই অবস্থায় আজ বৃহস্পতিবার লোকসভায় বলতে ওঠেন রেলমন্ত্রী (Ashwini Vaishnaw)। কিন্তু লাগাতার বিরোধীদের বিক্ষোভের মুখে কার্যত মেজাজ হারালেন তিনি।

এদিন যখন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলছিলেন, সেই সময় রেলের সুরক্ষায় বিশেষ কবচ প্রযুক্তি কেন গোটা দেশের রেল ট্র্যাকে এখনও লাগানো গেল না তা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। লাগাতার বিক্ষোভে একটা সময় মেজাজ হারান এবং পাল্টা বিরোধীদের আক্রমণ শানান। আর সেখানেই রিল'কেই বেঁছে নিলেন অশ্বিনী বৈষ্ণব।

Ashwini Vaishnaw

বলেন, রিল বানানো লোকেদের মধ্যে পড়ি না। কঠোর পরিশ্রম করে কাজ করেন। শুধু তাই নয়, লোকো পাইলটদের অত্যাধিক যে চাপের মধ্যে কাজ করতে হয় বলে অভিযোগ ইঠছে তাও খারিজ করে দেন রেলমন্ত্রী। তাঁর দাবি, ২০০৫ সালের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী লোকো পাইলটদের গড় কাজ এবং বিশ্রামের সময় নির্ধারিত হয়। কিন্তু ২০১৬ সালে তা সংশোধন করা হয়। এবং লোকো পাইলটদের আরও সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বলেও জানান অশ্বিনী বৈষ্ণব।

এই প্রসঙ্গে বিরোধীদের একহাত নিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তোলেন। রেলমন্ত্রী বলেন, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল দুর্ঘটনা কমেছে বলে সংসদে জানাতেন তখন কংগ্রেসের এই সাংসদরাই হাততালি দিতেন। আর আজ তিনটি দুর্ঘটনাকে ইস্যু তৈরি করছে। দীর্ঘ শাসনকালে কংগ্রেস রেল দুর্ঘটনা রুখতে সিস্টেমের কেন বদল করেনি তা নিয়েও প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদীর অন্তত ঘনিষ্ঠ এই মন্ত্রী। এদিন একেবারে পরিসংসংখ্যান তুলে ধরে বিরোধীদের খোঁচা দেন তিনি।

বলেন, রিল তৈরি করে আজ অনেকেই সহানুভূতি দেখান। কিন্তু তাঁদের তথ্যগুলি জানা উচিৎ। শুধু তাই নয়, দেশে প্রত্যেকদিন প্রায় ২ কোটি মানুষ যাত্রা করেন। তাঁদের মনে ভয় ঢোকার চেষ্টা বিরোধীরা যাতে না করেন তাও এদিন উল্লেখ করেন।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসের মধ্যে একের পর এক দুর্ঘটনার খবর সামনে। জুলাই মাসে নিউ জলপাইগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এরপর ডিব্রগড় এক্সপ্রেস, হাওড়া-মুম্বই এক্সপ্রেস দুর্ঘটনা র মধ্যে পড়ে। শুধু তাই নয়, বুধবার উত্তরবঙ্গে একটি মালগাড়ী লাইনচ্যুত হয়। যা নিয়ে রেলমন্ত্রীকে রিল তৈরি নিয়ে কটাক্ষ করেন বিরোধীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+