Indian Rail: ৪৮ ঘণ্টারও বেশি ছুটিতে থাকা রেল চালককে জানেন ট্রেন চালাতে কেন দেওয়া হয় না

Indian Rail: ৪৮ ঘন্টা অর্থাৎ দুদিনের বেশি ছুটিতে থাকা একজন লোকো পাইলট অর্থাৎ ট্রেন ড্রাইভারকে সেদিন রাতের কোনও ট্রেন দেওয়া হয় না। কেন জানেন? ছুটিতে থাকা ওই লোকো পাইলট দিনের পর দিন রাতের ট্রেন চালানোর অভিজ্ঞতা থাকলেও তা দেওয়া হয় না।

রেলের এই সিদ্ধান্তের সঙ্গে অবশ্যই জড়িয়ে রেল যাত্রীরাও (Indian Rail)। আর এর পিছনে থাকা কারনটা জানতে পারলে সত্যিই চমকে যাবেন।সরকারি হোক কিংবা বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীরা বিভিন্ন সময় ছুটি নিয়ে থাকে। তা সে দুদিনও হতে পারে কিংবা অনেক বেশি। আর ছুটি থেকে ফেরা মানেই একগুচ্ছ কাজের চাপ।

Indian Rail

কিন্তু রেলের (Indian Rail) ক্ষেত্রে তা হয় না। এক্ষেত্রে ভারতীয় রেলের নিয়ম খুবই শক্ত। এবং তা যথেষ্ট গুরুত্ব দিয়ে মানা হয়। কোনও লোকো পাইলট যদি অল্প ছুটি থেকে ফিরে আসেন, তবে তার জন্য আলাদা নিয়ম রয়েছে। আবার কেউ যদি দীর্ঘ ছুটি নিয়ে ফিরে আসে তাহলে আলাদা নিয়ম।

Indian Rail: কিন্তু কি সেই নিয়ম?

এই বিষয়ে নিউজ ১৮ হিন্দিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন অবসরপ্রাপ্ত রেলওয়ে বোর্ডের সদস্য প্রদীপ কুমার। তিনি সেই সাক্ষাৎকারে বলছেন, রেলের (Indian Rail) নিয়ম অনুসারে যখন একজন লোকোপাইলট ৪৮ ঘন্টা কিংবা এর বেশি ছুটি থেকে যখন ফিরে আসেন, তখন সংশ্লিষ্ট ওই রেলকর্মীকে রাতের ডিউটি দেওয়া হয় না।

প্রদীপবাবুর দাবি, ছুটিতে থাকাকালীন সংশ্লিষ্ট ওই রেলকর্মী ঠিক মতো রাতে ঘুমিয়েছেন কিনা, বিশ্রাম হয়েছে কিনা তা নিয়ে চিন্তায় থাকে রেল (Indian Rail)। এই অবস্থায় রাতের ট্রেন চালানোর দায়িত্ব তাই ওই কর্মীকে দেয় না রেল। যদি ঘুম এসে যায় তাহলে বিপদের মধ্যে পড়তে হতে পারে পারে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

তবে সেদিন না দিলেও পরের দিন রাতের ট্রেন চালানো দায়িত্ব সংশ্লিষ্ট ওই কর্মীকে দেয় রেল (Indian Rail)। অন্যদিকে যদি কোনও লোকো পাইলট তিন মাসের বেশি ছুটিতে থাকেন এবং তা কাটিয়ে ফিরে আসার পর সংশ্লিষ্ট কর্মীকে কাজে যোগদানের আগে প্রশিক্ষণ দেয় রেল।

এমনকি ট্রান্সফার হয়ে যদি অন্য কোনও রুটে যান কোনও ট্রেনের ড্রাইভার তাহলে তাঁকেও ফের ট্রেনিং নিতে হয়। জানতেন রেলের এই নিয়মের বিষয়ে। রেলের কথায়, যাত্রী নিরাপত্তার সঙ্গে কখনও আপোশ করে না রেল। আর সেটাই এর প্রমাণ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+