Indian Rail: রেল টিকিট কনফার্ম না হলেও যাত্রা করুন AC-তে! উৎসবের মরশুমে যাত্রীদের জন্য বড় খবর

Indian Rail: সামনেই উৎসবের মরশুম! আর সেই লম্বা ছুটিতে বহু মানুষ বাড়িতে ফেরেন। চাপ বাড়ে রেলের উপর। কনফার্ম টিকিট পেতে হিমশিম খেতে হয় যাত্রীদের। আর সেজন্য ১২০ দিন আগে থেকে টিকিং বুকিং অপশন ভারতীয় রেলের তরফে খুলে দেওয়া হয়। একই সঙ্গে ওয়েটিংও চালু হয়ে যায়।

ফলে ট্রেন যাত্রায় চরম বিপাকের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এই অবস্থায় যাত্রীদের জন্য গুড নিউজ!! অসংরক্ষিত টিকিটেই একেবারে এসি কোচে চড়ার সুবিধা নিতে পারবেন যাত্রীরা। রইল ভারতীয় রেলের (Indian Rail) বড় পরিকল্পনার কথা।

Indian Rail

Indian Rail: ২ কোটি মানুষ যাত্রা করে

বর্তমান সময়ে দেশজুড়ে 10000 এর বেশি ট্রেন চলছে। যার মধ্যে রাজধানী, শতাব্দী কিংবা রাজধানী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনও রয়েছে। প্রত্যেকদিন প্রায় ২ কোটি মানুষ যাত্রা করেন। বিশাল এই যাত্রী সংখ্যার প্রায় ১০ শতাংশ অর্থাৎ ২০ লক্ষ মানুষ রিজার্ভেশন করে যাত্রা করেন। উতসবের মরশুমে এই সংখ্যাটা কয়েকগুণ বেড়ে যায়। ফলে টিকিট কেটেও হয় না রিজার্ভ। এই অবস্থায় বড় পরিকল্পনা ভারতীয় রেলের (Indian Rail)।

Indian Rail: অসংরক্ষিত কোচে এসি

যাত্রীসংখ্যার কারণে অসংরক্ষিত কোচে এসি বসাতে সমস্যা আছে। এসি কোচগুলিতে যাত্রী সংখ্যা মোটামুটি নির্দিষ্ট থাকে। এর মধ্যে ৭২ কনফার্ম টিকিট এবং বেশ কিছু ওয়েটিং বোর্ড থাকে। সব মিলিয়ে সংখ্যাটা ৮০ এর কাছাকাছি। যাত্রীদের সংখ্যার কথা মাথায় রেখে এসি বসানো হয়।

অন্যদিকে অসংরক্ষিত কামরায় যাত্রী সংখ্যা প্রায় ২৫০ এর কাছাকাছি থাকে। তাই কোচ ও এসির সামঞ্জস্য রাখা কঠিন ছিল। দীর্ঘদিন ধরে এই ধরনের অসংরক্ষিত কোচ তৈরিতে সমস্যা হচ্ছিল রেলের (Indian Rail)। অবশেষে আশার আলো। অসংরক্ষিত কোচেও এসি বসানো হচ্ছে।

Indian Rail: সফল হয়েছে ট্রায়াল রান

সম্প্রতি ভুজ এবং আহমেদাবাদের মধ্যে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) অর্থাৎ নমো ভারত র‍্যাপিড রেলের উদ্বোধন হয়েছে। এমন ডিজাইনে কোচ তৈরি করা হচ্ছে।। ইঞ্জিনিয়ারদের কথায়, অসংরক্ষিত কামরায় যাত্রীসংখ্যা স্পষ্ট থাকে না। আর এজন্য সর্বোচ্চ ২৭০ জন যাত্রীর ক্ষমতার কথা মাথায় রেখে এক্সেপ লোড রাখা হয়েছে। ১৫ টনের এসি লাগানো হচ্ছে। যাতে কোচটি পূর্ণ ক্ষমতায় থাকাকালীন সম্পূর্ণ শীতল থাকে। অনেকটা মেট্রোর মতো। আর এই কনসেপ্টকে মাথায় রেখেই অসংরক্ষিত কোচ তৈরি রাখা হচ্ছে (Indian Rail)।

Indian Rail: শতাব্দী-রাজধানীতে দ্বিগুণ ক্ষমতার এসি

শতাব্দী-রাজধানীর তুলনায় দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন এসি অসংরক্ষিত কোচে (Indian Rail) বসানো হবে।। ইঞ্জিনিয়ারদের কথায়, শতাব্দী-রাজধানীর মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে আট আট টনের দুটি এসি প্রত্যেক কোচে বসানো হয়। কিন্তু অসংরক্ষিওত কোচে ১৫-১৫ টনের দুটি এসি একটি কোচেই বসানো হবে বলে সিদ্ধান্ত। যাতে পুরো কোচ ঠাণ্ডা হতে পারে। উৎসবের মরশুমে নয়া প্রযুক্তিতে তৈরি অসংরক্ষিত কোচ যুক্ত করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+