পুরী, দুরন্ত সহ একাধিক ট্রেন বাতিল, বন্ধ হল টিকিট বিক্রিও! হাওড়া-কলকাতা স্টেশন থেকে ছাড়বে না বহু ট্রেন
Indian Rail Train cancel: গত প্রায় একমাস ধরে মহাকুম্ভে (Maha Kumbh 2025) প্রায় ৫০ কোটি মানুষ শাহি স্নান সেরেছেন! একেবারে শেষ পর্যায়ে মেলা। আগামী শিবরাত্রির (Maha Shivratri 2025) দিন মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে শেষ অমৃত স্নান (Amrit Snan)। ফলে শেষদিনে এবার আরও মানুষ প্রয়াগরাজে (Prayagraj) ভিড় জমাবেন বলে মনে করছেন প্রশাসন। বাসে ট্রেনে করে ইতিমধ্যেই বহু মানুষ কুম্ভের দিকে রওনা দিয়েছেন। এই অবস্থায় এবার ভিড়ে রাশ টানতে চাইছে প্রশাসন।
নতুন করে যাতে মানুষ আর না আসতে পারে সেজন্য একাধিক কুম্ভ স্পেশাল ট্রেনের (Kumbh special train) টিকিট বিক্রি বন্ধ করল রেল (Indian Railway)। ১৫০ টিরও ট্রেন বাতিলের (Indian Rail Train cancel) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহু ট্রেন বাতিল (Indian Rail Train cancel) করা হয়েছে, এমনটাই সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। এই তালিকায় ধানবাদ, গোমো এবং বোকারো হয়ে চলবে এমন একাধিক কুম্ভ স্পেশাল ট্রেনও আছে। এক নজরে দেখে নিন কোন কোন কুম্ভ স্পেশাল ট্রেন বাতিল থাকছে -
Indian Rail Train cancel: টিকিট বিক্রি বন্ধ বহু গুরুত্বপূর্ণ ট্রেনের
ভিড় সামাল দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। আর তাই একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের টিকিট বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত রেলের। যার মধ্যে আছে পুরুষত্তম এক্সপ্রেস (Purushottam Express), নন্দন এক্সপ্রেস (Nandan Kanan Express), কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস (Kalka-Howrah Netaji Express)
Indian Rail Train cancel: বাতিল বহু Kumbh special trains
- 03680 Coimbatore-Dhanbad Special - ২৫ ফেব্রুয়ারি বাতিল থাকছে
- 03064 Tundla-Howrah Special - ২৪ ফেব্রুয়ারি বাতিল থাকছে
- 03021 Howrah-Tundla Special - ২৬ ফেব্রুয়ারি বাতিল থাকছে
- 03025 Howrah-Tundla Special - ২৮ ফেব্রুয়ারি বাতিল থাকছে
- 08425 Bhubaneswar-Tundla Special - ২৬ ফেব্রুয়ারি বাতিল থাকছে
- 08426 Tundla-Bhubaneswar Special - ২৮ ফেব্রুয়ারি বাতিল থাকছে
Mahakumbh রেগুলার ট্রেনগুলিও ছাড়বে না
- 12802 New Delhi-Puri Purushottam Express - February 24-27
- 12308 Jodhpur-Howrah Express - February 24-27
- 22308 Bikaner-Howrah Express - February 24-27
- 12312 Kalka-Howrah Netaji Express - February 24-27
- 18310 Jammu Tawi-Sambalpur Express - February 24-27
- 18102 Jammu Tawi-Tata Express - February 24-27
- 12444 Anand Vihar-Haldia Express - February 25
- 12320 Agra Cantt-Kolkata Express - February 27
- 12874 Anand Vihar-Hatia Swarnajayanti Express - February 25-26
- 12816 Anand Vihar-Puri Nandan Kanan Express - February 26-27
- 22911 Indore-Howrah Shipra Express - February 25, 27
- 12176 Gwalior-Howrah Chambal Express - February 25-28
- 20976 Agra Cantt-Howrah Chambal Express - February 25-28
- 12178 Mathura-Howrah Chambal Express - February 25-28
- 12820 Anand Vihar-Bhubaneswar Odisha Sampark Kranti Express - February 25, 28
- 12324 Barmer-Howrah Express - February 26
- 12826 Anand Vihar-Ranchi Sampark Kranti Express - February 26
- 12282 New Delhi-Bhubaneswar Duronto Express - February 27
- 12495 Bikaner-Kolkata Pratap Express - February 27
- 22858 Anand Vihar-Santragachi Express - February 25
- 12941 Bhavnagar-Asansol Parasnath Express - February 25
- 18609 Ranchi-Lokmanya Tilak Express - February 26
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি তুলে ধরা হয়েছে।
Indian Rail Train cancel: আসানসোল থেকে যে ট্রেনগুলি চলবে তাও বাতিল থাকবে
- 01904 Kolkata-Agra Cantt Special - ২৬ ফেব্রুয়ারি বাতিল থাকছে
- 12274 New Delhi-Howrah Duronto Express - ২৫ ফেব্রুয়ারি বাতিল থাকছে
- 12236 Anand Vihar-Madhupur Express - ২৬ ফেব্রুয়ারি বাতিল থাকছে
- 12362 Mumbai-Asansol Express -২৬ ফেব্রুয়ারি বাতিল থাকছে
এছাড়াও এই সময় আরও ট্রেন বাতিল থাকছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনের মধ্যে মহাকুম্ভের ট্রেন ধরতে ভয়ঙ্কর হুড়োহুড়ি দেখা গিয়েছে সমস্ত স্টেশনে। এমনকী দিল্লিতে পদপিষ্টে ১০ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। আসানসোলেও এমন ছবি দেখা যায়। সব দিক ভেবেই রেলের এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications