Indian Rail Budget 2025: বন্দে ভারত থেকে অমৃত ভার‍ত ট্রেন! এবারের নির্মলা বাজেটে জানেন নতুন কী ঘোষণা হতে পারে

Indian Rail Budget 2025: মাস ঘুরলেই বাজেট (Union Budget) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগামী অর্থবছর ২০২৫-২৬ সালের (financial year 2025-26) জন্য এই বাজেট পেশ হবে। এবারের বাজেট ঘিরে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে একাধিক সেক্টর। মনে করা হচ্ছে সাধারণ মানুষের কথা ভেবে এবারের বাজেটে একগুচ্ছ নতুন ঘোষণা করা হতে পারে।

এমনকি মিলতে পারে একাধিক ছাড়। অন্যদিকে ভারতীয় রেলের (Indian Rail Budget 2025) জন্যও একগুচ্ছ নতুন ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। গত কয়েক বছরে ভারতীয় রেলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় নরেন্দ্র মোদী সরকার। গত কয়েকটা বাজেটে রেলের একাধিক সেক্টরে বিপুল বরাদ্দ করা হয়েছে।

Indian Rail Budget 2025

এবারও রেলে বিপুল বরাদ্দ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বাজেটে ১৮ শতাংশ অতিরিক্ত বরাদ্দ হতে পারে। এছাড়াও নতুন বন্দে ভারত-অমৃত ভারত ট্রেনেরও ঘোষণা হতে পারে বলে খবর।

Indian Rail Budget 2025: নিরাপত্তা এবং সুরক্ষায় জোর

গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে ক্ষমতায় আসার পর পূর্ণ বাজেট পেশ করে নরেন্দ্র মোদী সরকার। সেই সময় ভারতীয় রেলের (Indian Rail Budget 2025) জন্য বিপুল পরিমাণ বরাদ্দ করা হয়। বিশেষ করে যাত্রীদের নিরাপত্তা এবং পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়। এবারও এই সেক্টরে বিশেষ জোর দেওতা হতে পারে।

বরাদ্দ করা হতে পারে বড় অঙ্কের বাজেট। শুধু তাই নয়, আগামী দুবছরের মধ্যে ১০ হাজার ট্রেন ইঞ্জিনকে কবচ সিস্টেমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। এই বিষয়ে এবার নির্মলার বাজেটে উল্লেখ থাকতে পারে। অন্যদিকে ১৫ হাজার কিমি জুড়ে কবচ সিস্টেম বসাচ্ছে রেল। এই প্রকল্পের জন্য ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Indian Rail Budget 2025: একগুচ্ছ নতুন ট্রেনের ঘোষণা

এবারের বাজেট (financial year 2025-26) খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতীয় রেলের (Indian Rail Budget 2025) জন্য তো বটেই। একগুচ্ছ নতুন ঘোষণা হতে পারে বলে খবর। বেশ কয়েকট রুটে নতু ট্রেন ঘোষণা হতে পারে বলেও খবর। শুধু তাই নয়, নতুন বন্দে ভারত এক্সপ্রেস (New Vande Bharat) এবং অমৃত ভারত ট্রেনেরও (Amrit Bharat trains) ঘোষণা হতে পারে। অন্যদিকে অমৃত ভারত স্টেশন যোজনা স্কিমের (Amrit Bharat Station Yojana) আওতায় বাংলা সহ দেশের একাধিক রেল স্টেশন বদলে যাচ্ছে।

এবারের নির্মলার বাজেটে (Indian Rail Budget 2025) এই স্কিমের আওতায় আরও স্টেশনকে জুক্তকরা হতে পারে। যেখানে আধুনিক সুবিধা থাকবে। এমনকি স্টেশনগুলি হবে বিশ্বমানের। এছাড়াও ট্রেন কোচ, হুইল সহ একাধিক নতুন অর্ডারের কথাও নির্মলার রেল বাজেটে থাকতে পারে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+