Indian Rail Budget 2025: আরও শক্তিশালী ইঞ্জিন, বাড়বে আরও গতি! নির্মলার বাজেট মিটলেই 'ম্যাজিক' দেখাবে রেল?
Indian Rail Budget 2025: হাতে আর মাত্র কয়েকদিন। আগামী ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। মূল্যবৃদ্ধি, বেকার সহ একাধিক ইস্যুতে প্রবল চাপের মধ্যে কেন্দ্রের বিজেপি সরকার। সেই সময় এই বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা। একদিকের দেশের মানুষের প্রবল প্রত্যাশা অন্যদিকে দেশের অর্থনৈতিক কাঠামোকে ঠিক রাখা। ফলে এই বাজেটের দিকে তালিকা আম-আদমি।
তবে এবারের বাজেটে রেলের দিকে বিশেষ নজর থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মালবাহী পরিবহন এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Indian Rail Budget 2025) করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে দেশে যে সমস্ত মালগাড়ি চলে সেগুলির গতি বাড়ানো নিয়েও বড় ঘোষণা এবার বাজেটে (Indian Rail Budget 2025) থাকতে পারে বলে খবর। সর্বভারতীয় খবর অনুযায়ী, মালগাড়ির গড় গতি প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার বাড়ানো হতে পারে।
এছাড়াও এই ট্রেনগুলিতে আরও আধুনিক ইঞ্জিন যাতে ব্যবহার করা হয় সেই সংক্রান্ত ঘোষণাও নির্মলার বাজেটে (Indian Rail Budget 2025) থাকতে পারে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১২,০০০ এইচপি উন্নত এবং আধুনিক বৈদ্যুতিক লোকোমোটিভ ব্যবহারের উপর জোর দেওতা হতে পারে।
- Indian Rail Budget 2025: ওয়েগান অর্ডার বাড়তে পারে
Texmaxo এর এমডি সুদীপ্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, ওয়াগান তৈরি নিয়ে এবার বড় অর্ডার আসতে পারে। ২০২২ সালে সরকারের ঘোষণা অনুযায়ী গত তিন বছরে প্রায় ১.২ লক্ষ ওয়াগনের অর্ডার পাওয়া যায়। মোট ওয়াগনের সংখ্যা ৬ লক্ষে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ নেয় সরকার। যা ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ করা হবে বলে জানান তিনি। শুধু তাই নয়, এবার ওয়াগান তৈরি সংক্রান্ত বড় ঘোষণা নির্মলার বাজেট থাকতে পারে বলে আশাবাদী সুদীপ্ত মুখোপাধ্যায়।
- Indian Rail Budget 2025: আরও তহবিল বরাদ্দ করতে হবে
শিল্প আধিকারিকরা জানাচ্ছেন, রেলের সুরক্ষা, প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে রেলে নজর দিতে হবে। এর জন্য আরও তহবিল বরাদ্দ করার দাবি জানাচ্ছেন আধিকারিকরা। পাশাপাশি Dedicated Freight Corridors তৈরির উপরেরও জোর দেওয়ার কথা বলা হচ্ছে।
অন্যদিকে এবারের বাজেটে একাধিক নতুন ট্রেনের ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বন্দে ভারত এক্সপ্রেস এবং অমৃত ভারত ঘোষণা হতে পারে বলেই খবর। বন্দে ভারত স্লিপার নিয়েও এবার নির্মলা সীতারমনের বাজেটে ঘোষণা থাকতে পারে বলেই খবর।












Click it and Unblock the Notifications