Indian Railway Budget 2025: শনিবার 'প্যান্ডোরার বক্স' খুলে দেবেন নির্মলা! মিলবে ৩ লক্ষ কোটি টাকার 'উপহার'

Indian Railway Budget 2025: মাঝে আর মাত্র কয়েকটা ঘণ্টা! আগামী ১লা ফেব্রুয়ারি আর্থিক বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। গোটা দেশের নজর এখন সে দিকেই। এবারের বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। রেল থেকে শুরু করে একাধিক সেক্টরের জন্য এই ঘইষনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কার্যত দেশজুড়েই রেলের পরিকাঠামোর উন্নতির পাশাপাশি একাধিক নতুন কাজ চলছে।

এই অবস্থায় এবারের রেল বাজেট ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গত বার রেলের জন্য 2.65 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়। এবার বরাদ্দের পরিমান ৩ লাখ কোটি টাকারও বেশি হতে (Indian Railway Budget 2025) পারে বলে মনে করা হচ্ছে।

Nirmala-Sitharaman in budget

  • Indian Railway Budget 2025: বাজেট বাড়লে বহু কাজ শেষ হবে

দ্য ইকোনমিক্স টাইমসের খবর অনুযায়ী, বিশেষজ্ঞরা বলছেন, দেশজুড়ে রেল স্টেশনগুলির মান উন্নয়নের কাজ চলছে। পুরানোগুলি ভেঙে করা হচ্ছে আপগ্রেড। সেই সমস্ত কাজের ক্ষেত্রে এবার বাজেট বরাদ্দ (Indian Railway Budget 2025) আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বন্দে ভারত, অমৃত ভারত সহ একাধিক নতুন ট্রেনের ঘোষণা হতে পারে বলে খবর। নতুন করে ট্র্যাক বাড়ানো হতে পারে। ঘোষণা হতে পারে নতুন ফ্রেড করিডর।

বিশেষজ্ঞরা বলছেন, রেলে এবার বরাদ্দ পরিমাণ পরিকাঠামো আধুনিকীকরণ এবং লোকোমোটিভ, কোচ এবং ওয়াগন সহ প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহারে হতে পারে।

  • Indian Railway Budget 2025: বুলেট ট্রেনের কাজে জোর

মোদী সরকারের বড় স্বপ্ন দেশের মাটিতেই ছুটবে বুলেট ট্রেন। আর এই কাজে এবারও বিপুল বরাদ্দ নির্মলা সিতারমন তার বাজেটে (Indian Railway Budget 2025) করতে পারে বলে মনে করা হচ্ছে। যাতে দেশে বুলেট ট্রেন গতি পায়। যা মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডর (MAHSR) নামে সবাই জানে। বিশেষজ্ঞরা মনে করছেন, রেলের বাজেট এবার ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। গতবছর রেলের জন্য যে 2.65 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়, এর প্রায় ৮০ শতাংশ খরচ হয়ে গিয়েছে।

রেলওয়ের একজন শীর্ষ আধিকারিক ইটি টাইমসকে জানিয়েছেন, রেলওয়ে বোর্ড চলতি আর্থিক বছরে ২ লাখ কোটি টাকারও বেশি খরচ করেছে। চলতি অর্থবছরেই তা শেষ করার লক্ষ্য রয়েছে। অন্যদিকে বুলেট ট্রেনের স্বপ্ন সত্যি করতে ভারতীয় রেল বুলেট ট্রেন প্রজেক্ট 'হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড' (NHSRCL) 2025 সালের আর্থিক বছরের জন্য ২১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+