Indian Rail: মুম্বই-হাওড়া মেলে বোমাতঙ্ক, যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি! মাঝ পথেই থামানো হল ট্রেন

Indian Rail: মুম্বই-হাওড়া মেলে (Mumbai-Howrah Mail) বোমাতঙ্ক। আর তা ঘিরে যাত্রীদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে রেল আধিকারিকদের মধ্যেই। এরপরেই জলগাও স্টেশনে (Jalgaon station) থামানো হল ট্রেন। নামানো হয়েছে যাত্রীদেরও। গোটা ট্রেন একেবারে তন্নতন্ন করে তল্লাশি চালানো হচ্ছে রেল পুলিশের তরফে। ঘিরে রাখা হয়েছে গোটা ট্রেনটিকে।

তবে এখনও পর্যন্ত সন্দেশজনক কিছু পাওয়া যায়নি। তবে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। গত কয়েকদিন আগে তামিলনাড়ুতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা মারে বাগমতী এক্সপ্রেস। এই ঘটনায় প্রাণহানী না ঘটলেও তীব্র চাঞ্চল্য তৈরি হয় (Indian Rail) ।

Indian Rail

যদিও এই ঘটনায় ইতিমধ্যে রেলের তরফে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করা হয়েছে। এরপরেই উত্তরাখণ্ডের রুরকি (Roorki) এলাকায় রেল লাইন থেকে সিলিন্ডার উদ্ধার করেন রেল আধিকারিকরা। এমনকি গত কয়েকদিনে একাধিক নাশকতার চেষ্টার ঘটনা সামনে আসে।

কোথাও লাইনে পাথর তো কোথাও রেল লাইনে বিভিন্ন জিনিস ফেলে নাশকতার চেষ্টার ঘটনা দেখা গিয়েছে। এর মধ্যে রেলের কন্ট্রোল রুম একটি ফোন আসে। যেখানে মুম্বই-হাওড়া মেলে বোমা রাখা আছে বলে দাবি করা হয়। শুধু তাই নয়, মুম্বই-হাওড়া মেলে (Mumbai-Howrah Mail) উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিষয়টি রেলের শীর্ষ আধিকারিকদের জানানো হয়। এরপরেই ট্রেনটিকে জলগাও স্টেশনে (Jalgaon station) থামানো হয়।

যাত্রীদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। একেবারে পুলিশ কুকুর নিয়ে এসে দীর্ঘ তল্লাশি চালানো হয়। কিন্তু কিছুই পাওয়া যায়নি বলে খবর। দীর্ঘক্ষণ পর ট্রেনটিকে নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা করানো হয় বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় অস্বাভাবিক দেরীতে চলছে মুম্বই-হাওড়া মেল (Mumbai-Howrah Mail)।

অন্যদিকে ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। কোথা থেকে ফোন আসল তা ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে।বলে রাখা প্রয়োজন, গত সপ্তাহে একই ভাবে পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। উত্তরপ্রদেশের টুন্ডলা রেলস্টেশনে এইক ঘটনা ঘটে।

সেই রেশ কাটতে না কাটতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। বারবার একই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে রেলের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+