Indian Rail: রাত একটা... ট্রেনের মধ্যে সবাই জেগে! হঠাৎ...ভিডিও 'ফাঁস' হতেই মুহূর্তে ভাইরাল
Indian Rail: সোশ্যাল মিডিয়ার কল্যানে এখন কোনও কিছুই লুকানো থাকে না। সোশ্যাল মিডিয়ার শুধু আপলোড হতে যতটা সময়...মুহূর্তে ভাইরাল। এক ওয়াল থেকে অন্যের ওয়ালে পৌঁছে যাচ্ছে। সঙ্গে তো লাইক কমেণ্ট আছেই। ছবি হোক কিংবা ভিডিও সবার কাছে পৌঁছে যাচ্ছে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা চমকে ওঠার মতো।
ভাইরাল হওয়া ভিডিওটি ভারতীয় রেলের (Indian Rail) একট কামরার ঘটনা। ভাইরাল ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। কিন্তু এমন ঘটনা...??

- Indian Rail: ভাইরাল ভিডিওতে কী দেখা যাচ্ছে
যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি হল ভারতীয় রেলের একটি বগির। অনেকটাই গভীর রাতে সেটি তোলা হয়েছে। এক মহিলা যাত্রী সম্পূর্ণ ভিডিওটি তোলেন। যেখানে দুজন ব্যক্তিকে দেখানো হয়েছে। ভাইরাল ভিডিও'তে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি আলাদা আলাদা দুটি আসনে ঘুমাচ্ছেন। কিন্তু এত জোরে নাক ডাকছেন যে ট্রেনের কোনও সহযাত্রী ঘুমাতে পারছেন না। আর এমন অবস্থায় সম্পূর্ণ পরিস্থিতি ক্যামেরা বন্দি করে উলটো সিটে শুয়ে থাকা এক মহিলা যাত্রী। শুধু তাই নয়, তাঁকে বলতে শোনা যাচ্ছে যে ট্রেনের মধ্যে কীভাবে নাক ডাকার প্রতিযোগিতা চলছে। এমনকী নাক ডাকার ক্ষেত্রে কে প্রথম আর কে দ্বিতীয় তাও বলতে শোনা যাচ্ছে।
Indian Rail: ভাইরাল ভিডিওটি দেখলে আপনিও চমকে যাবেন
ইন্ডিয়া টিভি'তে এই খবর প্রকাশিত হয়েছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইনস্টাগ্রামে priyankahalder257 নামে একট অ্যাকাউন্ট থেকে ভিডিওয়টি পোস্ট করা হয়। খবর লেখা পর্যন্ত অনেকেই ভিডিওটি দেখেছেন এবং অনেকেই ভিডিওটি পছন্দ করে লাইক-শেয়ারও করেছেন। এমনকী কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওটি নীচে। অনেকেই ট্রেনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তা তুলে ধরেছেন।
ভিডিওটি দেখার পর একজন ইউজার লিখছেন, যারা নাক ডাকে তাদের জন্য আলাদা বগি থাকা উচিত। আরেক ইউজারও লিখেছেন- কুকারের হুইসেলও ব্যর্থ হয়েছে। আরও একজন ইউজার মজা করে বলছেন, দুজন ব্যক্তির নাকের কাছে খউনি রাখুন।












Click it and Unblock the Notifications