আন্তর্জাতিক নার্স ডে-র শুভেচ্ছা বার্তা রাজনীতিবিদদের, করোনা যোদ্ধাদের কুর্নিশ রাহুল, মমতা, অমিতের
দেশজুড়ে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। চলছে তৃতীয় দফার লকডাউন। অন্যান্য ক্ষেত্রের চাকুরিজীবীরা ছুটির আমেজে থাকলেও, একদিনের জন্যেও ছুটি মেলেনি স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ অন্যান্য জরুরী বিভাগের কর্মীদের। এবং তারা ছাড়া কার্যত অসম্ভব এই কঠিন লড়াই৷

নার্স দিবসের শুভেচ্ছা-বার্তা
১২ই মে আন্তর্জাতিক নার্স দিবসে তাদের উদ্দেশ্যেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তাবড়-তাবড় রাজনৈতিকবিদ দের টুইটারের দেওয়াল। অমিত শাহ থেকে রাহুল গান্ধী কেউই ভোলেননি দেশের নার্সদের কুর্নিশ জানাতে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বার্তা
এদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নার্সরা নার্সরা চিকিৎসা ব্যবস্থার প্রধান মেরুদন্ড। তিনি টুইটার বার্তায় আরও বলেন," আন্তর্জাতিক নার্স দিবসে বিশ্বজুড়ে সকল নার্সদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অসময়ে দেশের সকল নার্সদের তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য সেলান জানাচ্ছি"।

নার্সদের করোনা যুদ্ধের 'নেপথ্য হিরো' তকমা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর
নার্সদের কুর্নিশ জানিয়ে রাহুল গান্ধী টুইটার বার্তায় বলেন, "সারা দেশ জুড়ে নার্সরা আমাদের জীবন বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। তারা আমাদের করোনা যুদ্ধের প্রথম সারির নায়ক, কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে রয়েছেন তারা। আন্তর্জাতিক নার্স ডেতে আমি তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও সেলাম জানাই,"

পিনারাই বিজয়ন ও মমতা বন্দোপাধ্যায়ের বার্তা
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও নার্সদের প্রতি তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন,"রাজ্যের অসংখ্য নার্স বিশ্বজুড়ে মানুষের সেবা করছে। আমরা তাদের জন্য গর্বিত। আমরা তাদের কেবল আজকের দিনে নয় প্রতিদিনই আমাদের হৃদয়ে ধারণ করি" পাশাপাশি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সঙ্কটের এই সময়ে যারা নিঃস্বার্থভাবে রোগীদের কাছে সেবা করছেন, আমরা তাদের সকলকে অভিবাদন জানাই।"












Click it and Unblock the Notifications