করোনা যুদ্ধে সামিল নৌবাহিনী, মালদ্বীপ ও ইউএই-তে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে রওনা দিল ৩টি যুদ্ধজাহাজ
করোনর জেরে বিশ্বজুড়ে যেই লকডাউন চলছে তাতে বিভিন্ন দেশে আটকে পড়েছেন বহু ভারতীয়। সেই সব ভারতীয়দের দেশে ফেরানোর কথা বলা হয়েছিল কেন্দ্রের তরফে। আর সেই মতো মঙ্গলবার সকালেই ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ রওনা দিল মালদ্বীপ ও সংযুক্ত আরব আমীরশাহির উদ্দেশ্যে।

কোন তিন যুদ্ধজাহাজ যাচ্ছে এই অপারেশনে
এই কাজে নিযুক্ত করা হয়েছে আইএনএস জলস্ব, আইএনএস শার্দূল ও আইএনএস মগরকে। মঙ্গলবার ভোররাতে মুম্বই সৈকত থেকে রওনা হয়েছে আইএনএস জলস্ব ও আইএনএস মগর। আইএনএস জলস্ব যা মূলত পণ্য পরিবহনে ব্যবহার হলেও এখন ভারতীয় নৌবাহিনীর সঙ্গে কাজ করছে।

আইএনএস শার্দূল দুবাইয়ের ভারতীয়দের আনতে রওনা হয়েছে
অন্যদিকে সাদার্ন ন্যাভাল কমান্ডের অধীনে থাকা আইএনএস শার্দূল দুবাইয়ের ভারতীয়দের আনতে রওনা হয়েছে। এও জানা গিয়েছে, ফেরার পথে কোচিতে এসেছে পৌঁছবে এই তিনটি জাহাজ। জানা গিয়েছে, এই তিনটি জাহাজ ছাড়াও আরও ১৪টি জাহাজকে এই কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে।

নৌবাহিনীর সদস্যরা কোভিড-১৯ আক্রান্ত না হন সেদিকে নজর
যে সকল ভারতীয়রা দেশে ফিরতে চাইছেন তাঁদের ফেরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই অপারেশনে যাতে নৌবাহিনীর সদস্যরা কোভিড-১৯ আক্রান্ত না হন সেদিকে নজর দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে চারটি ওয়েস্টার্ন কম্যান্ডে, আরও চারটি ইস্টার্ন ন্যাভাল কম্যান্ডে, বাকি তিনটি দক্ষিণ কম্যান্ডে আর কয়েকটি আন্দামান ও নিকোবর কম্যান্ডে রাখা রয়েছে।

প্রস্তুত আরও ১৪টি যুদ্ধজাহাজ
ভারতীয় বায়ুসেনা এবং এয়ার ইন্ডিয়া এয়ারক্র্যাফটও পাঠানোর ভাবনায় রয়েছে ভারত। যে সকল ভারতীয়রা নৌবাহিনীর সাহায্যে দেশে ফিরতে চাইছেন তাঁদের জন্য ব্যবহার করা হবে এইগুলি। একসঙ্গে অনেক মানুষকে দেশে ফেরাতে ব্যবহার করা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications