মাঝসমুদ্রে প্রবল ঝঞ্ঝার মুখে জীবন বাজি রেখে লড়াই কম্যান্ডারের, ভিডিও-য় উদ্ধার-কাহিনি

ভারত মহাসাগরে সামুদ্রিক ঝড়ে বিধ্বস্ত ভারতীয় নৌসেনা কম্যান্ডার অভিলাষ টমিকে উদ্ধার করল সেনা।

ভারত মহাসাগরে সামুদ্রিক ঝড়ে বিধ্বস্ত ভারতীয় নৌসেনা কম্যান্ডার অভিলাষ টমিকে উদ্ধার করল সেনা। ভারতীয় নৌ-বাহিনী সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ ভারত মহাসাগরে প্রাকৃতিক দুর্যোগে তাঁর ভেসেল ভেঙে পড়েছিল। তিনি গুরুতর আহত হয়েছিলেন। অস্ট্রেলিয়া নৌসেনা ও ফ্রান্সের আয়োজক সংস্থার সাহায্যে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মাঝসমুদ্রে প্রবল ঝঞ্ঝার মুখে দাঁড়িয়ে কম্যান্ডারের একা লড়াই, দেখুন উদ্ধারের ভিডিও

ভারতীয় নৌসেনা আধিকারিক মাঝ সমুদ্রে বিপদে পড়ার পর থেকেই তাঁকে উদ্ধারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ফ্রান্সের পাশাপাশি অস্ট্রেলিয়াও। ভারতীয় নৌ-সেনার মুখপাত্র জানিয়েছেন, ওই ভারতীয় নৌসেনাকে উদ্ধারের জন্য কোনও চেষ্টার ত্রুটি করা হচ্ছে না। ওই নৌসেনা আধিকারিক চলাফেরার অবস্থায় ছিলেন না।

ফ্রান্সের গোল্ডেন গ্লোব রেস আয়োজক সংস্থা তথ্য আদান-প্রদানের মাধ্যমে যোগাযোগ রাখছিল কম্যান্ডার অভিলাষ টমির সঙ্গে। অস্ট্রেলিয়ার পার্থ থেকে ১৯০০ নটিক্যাল মাইল দূরে মহাসমুদ্রবক্ষে অবস্থান করছিলেন অভিলাষ টমি। তাঁকে উদ্ধারের জন্য অষ্ট্রেলিয়াও প্লেন পাঠিয়েছে। যথাসম্ভব সহায়তা করেছে। তিন দেশের যৌথ উদ্যোগে তাঁকে উদ্ধার করতে সমর্থ হয় সেনা।

ভারতীয় নৌসেনা আধিকারিক অভিলাষ টমি গোল্ডেন গ্লোব রেসে অংশ নিয়েছিলেন। এই রেসে ৪৮,২৮০ কিলোমিটারের বিশ্বযাত্রায় একাই অংশ নিতে হয়। এখানে কোনও প্রযুক্তি ব্যবহার করা যায় না। নৌকা জাতীয় জলযান ব্যবহার করা হয় এই রেসে। এই রেসে যখন তিনি তিন নম্বর স্থানে অবস্থান করছিলেন, তখন ভারতীয় মহাসাগরে শুরু হয় সামুদ্রিক ঝড়। একটি ১৪ মিটার উঁচু ঢেউ এসে ভেঙে দেয় তাঁর নৌকা।

সেই প্রতিকূল অবস্থায় লড়াই চালিয়ে তিনি নিজেকে সামুদ্রিক ঝড়ের হাত থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হন। তবে তিনি গুরুতর আহত হন। তাঁর ব্যাক ইনজুরিও ছিল। এই অবস্থায় তাঁকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ে সেনা। কিন্তু এতটাই দূরে তাঁর অবস্থান ছিল, সেখানে পৌঁছতেই তিনদিন সময় লাগবে। তবে শেষপর্যন্ত তাঁকে উদ্ধার করতে সমর্থ হয়েছে সেনা। তাঁকে মাস্তুলহীন করা হয়েছে।

ভারতীয় সেনা অভিলাষ টমির সমস্ত খবর ফ্রান্সের সংস্থার মাধ্যমে অস্ট্রেলিয়ার জেআরসিসি-তে যাচ্ছে। তারপর অভিলাষ নিজে টুইট করে জানাচ্ছিলেন তাঁর অবস্থান। তাঁর এই টুইট-বার্তার ফলে উদ্ধারকারীদের সুবিধা হয়েছে তাঁকে উদ্ধার করতে। তাঁকে নিরাপদেই উদ্ধার করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, তিনি গোল্ডেন গ্লোব রেসের জন্য ভারত মহাসাগরে তাঁর থুরিয়া ভেসেল ভাসিয়েছিলেন ১ জুলাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+