বিপর্যয় ঠেকাতে গঙ্গাসাগর মেলায় বিশেষ সুরক্ষা দল মোতায়েন ভারতীয় নৌবাহিনীর

বিপর্যয় ঠেকাতে গঙ্গাসাগর মেলায় বিশেষ সুরক্ষা দল মোতায়েন ভারতীয় নৌবাহিনীর

জরুরী অবস্থায় কোনও রকম উদ্ধার ও ত্রাণ কাজের জন্য গঙ্গাসাগর মেলায় এবার বিশেষ সুরক্ষা দল মোতায়েন করলো ভারতীয় নৌবাহিনী। সূত্রের খবর, রাজ্য সরকারের সরকারের বিশেষ অনুরোধেই এই বিশেষজ্ঞ ডাইভিং দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী।

বিপর্যয় ঠেকাতে গঙ্গাসাগর মেলায় বিশেষ সুরক্ষা দল মোতায়েন ভারতীয় নৌবাহিনীর


এই প্রসঙ্গে ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, "রাজ্য সরকারের বিশেষ অনুরোধে ভারতীয় নৌবাহিনী (আইএন) মেলা চলাকালীন যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজের জন্য ৮ থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত একটি বিশেষজ্ঞ ডাইভিং টিমকে নিয়োগ করেছে।”

সূত্রের খবর, ইস্টার্ন নেভাল কমান্ডের ১২ জন ডুবুরির পাশাপাশি ওই দলের দায়িত্বে থাকবেন পশ্চিমবঙ্গের নেভাল অফিসার ইন-চার্জ। যেহেতু এই বছর এই বছর কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে না তাই মকর সংক্রান্তি উপলক্ষে সাগর দ্বীপে গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রায় ৩০ লক্ষ ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে।

অন্যদিকে গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের কোনোরকম অসুবিধা ঠেকাতে এবার বিশেষ তৎপরতা নিতে দেখা গেছে রাজ্য সরকারকে। কাকদ্বীপ পরিদর্শনের পরে গঙ্গাসাগর মেলার চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করতে সম্প্রতি একটি প্রশাসনিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তীর্থযাত্রীদের ঝামেলা-মুক্ত অভিজ্ঞতা দিতেও এদিন বিশেষ নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+