Indian Navy: চাপ বাড়ছে পাকিস্তানের উপর, আরব সাগরে নৌসেনার মহড়াতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
পহেলগাঁও নারকীয় ঘটনায় উত্তপ্ত ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক। পহেলগাঁও ঘটনায় বদলা চাইছে ভারত। এখনও পর্যন্ত কূটনৈতিক স্তরেই পাকিস্তানকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে। ভারত সিন্ধু জলচুক্তি বাতিল করেছে। বাণিজ্যিক সম্পর্কও বন্ধ রেখেছে। কিন্তু সামরিকভাবে এখনও কড়া জবাব দেয়নি ভারত। তবে ভারতের সেনা বাহিনী চুপ করে বসে নেই। মহড়া শুরু হয়ে গিয়েছে পুরো দমেই।
পহেলগাঁও ঘটনায় জবাব দেওয়ার জন্য দেশবাসী প্রহর গুনছে। সেনার তিন বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভারত যে শুধু স্থল বা আকাশ পথেই পাকিস্তানের উপর হামলা চালাতে পারে এমনটা নয়, জল পথেই পাকিস্তানকে নিশানা করতে পারে ভারত। তারই একটা আভাস পাওয়া গেল রবিবার। আরব সাগরে মহড়া শুরু করে দিয়ে পাকিস্তানকে চাপে রাখার রণকৌশল নিল ভারত। রবিবার ভারতীয় নৌবাহিনী আরব সাগরে একাধিক অ্যান্টি-শিপ ফায়ারিং করেছে।

এখানেই শেষ নয়, নৌসেনার মহড়ায় ব্যবহার করা হয়েছিল একাধিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। মাঝসমুদ্র থেকে ওই ক্ষেপণাস্ত্র গুলি নিক্ষেপ করা হয়েছে। এর আগে পাঠানকোটের বদলা হিসাবে এয়ার স্ট্রাইক করেছিল ভারত। এবার নৌ বাহিনীও তৈরি থাকছে বদলা নেওয়ার জন্য। ভারতীয় নৌ বাহিনীর পক্ষ থেকে মহড়ার একাধিক ছবি এবং ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। মহড়াতেই যে ক্ষেপণাস্ত্র ব্যবহারের ছবি দেখা গিয়েছে তা পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
নৌ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজগুলি নিয়ে দূর পর্যন্ত শত্রু দেশের জাহাজগুলিকে ধ্বংস করতে প্রস্তুত, এই সংক্রান্ত বিষয়ে মহড়া চলছিল। এই মহড়া আমাদের প্রস্তুতিকেও সুনিশ্চিত করছে। একইসঙ্গে বলা হয়েছেন, ভারতীয় নৌ বাহিনী যে কোনও সময়, যে কোনও জায়গায় ভারতকে সামুদ্রিক দিক থেকে নিরাপত্তা দিতে প্রস্তত আছে।
নৌসেনার এক কর্তাসংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন আমরা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তত আছি, মূলত প্রস্তুতি ও প্রদর্শনের জন্য ভারতীয় নৌসেনার জাহাজগুলি মহড়ায় যোগ দিয়েছিল। মহড়া সফল হয়েছে। আমরা যে সম্পূর্ণ প্রস্তুত আছি এটাই তাঁর প্রমাণ
ভারতীয় নৌবাহিনীর জাহাজ প্ল্যাটফর্ম, সিস্টেমস এবং কর্মীরা কতটা তৈরি রয়েছে তা এই প্রস্তুতির মধ্যেই পরখ করে নেওয়া হয়েছে। । দূরপাল্লার যে কোনও হামলা ঠেকাতে ভারতীয় নৌসেনা প্রস্তুত। সূত্রের খবর, আরব সাগরে ভারতীয় নৌসেনার এই মহড়ায় অসন্তুষ্ট পাকিস্তান। এ বিষয়ে তারা একটি বিবৃতিও জারি করেছে।
#IndianNavy Ships undertook successful multiple anti-ship firings to revalidate and demonstrate readiness of platforms, systems and crew for long range precision offensive strike.#IndianNavy stands #CombatReady #Credible and #FutureReady in safeguarding the nation’s maritime… pic.twitter.com/NWwSITBzKK
— SpokespersonNavy (@indiannavy) April 27, 2025
পহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত সংঘাত কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ আছে, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে বলে অনুমান কূটনৈতিক মহলের একাংশের। এখান দেখার ভারত কী পদক্ষেপ নেয়.
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications