চিনকে রক্তচক্ষু দেখিয়ে আকাশে নৌসেনার হেরন ড্রোন! কোন 'প্রস্তুতি'র বার্তা দিলেন নৌসেনা প্রধান
চিনকে রক্তচক্ষু দেখিয়ে আকাশে নৌসেনার হেরন ড্রোন! কোন 'প্রস্তুতি'র বার্তা দিলেন নৌসেনা প্রধান
কোভিড অতিমারীর সময়ে ছক কষে লাদাখ সীমান্তে চিনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে পরিবর্তন করার বেজিংয়ের চেষ্টাকে সোজা পথে নিচ্ছে না দিল্লি। সাফ ভাষায় চিনকে কার্যত চোখ রাঙিয়ে ভারতের নৌসেনা প্রধান জানিয়েছেন যাবতীয় চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত ভারত।

করোনা পরিস্থিতি ও চিনা আগ্রাসন
এদিন , করোনা পরিস্থিতি ও চিনা আগ্রাসনের প্রেক্ষিতে নৌসেনা প্রধান অ্যডমিরাল করমবীর সিং বলেন, দুটি পরিস্থিতির মোকাবিলা করতেই প্রস্তুত ভারত। জলপথের আকাশসীমায় প্রবল নজরদারিতে যেভাবে যুদ্ধাস্ত্রগুলি ব্যবহার হচ্ছে, তা অভূতপূর্ব।

পরিস্থিতি কঠিন, প্রস্তুত নৌসেনা
একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে চিনা আগ্রাসন , এর মাঝেই ভারতের জলপথ সুরক্ষিত রাখতে নৌসেনা হেরন ড্রোন থেকে পিএইট আই চালু করেছে। এছাড়াও ৩৩ ঘণ্টা টানা নজরদারিতে মোতায়েন থাকা এমকিউনাইবি ও নিরাপত্তা ক্ষেত্রে বাড়তি মাইলেজ সংযুক্ত করছে।

নৌপথে চিনকে রুখতে তৈরি ভারত
এদিকে, জলপথে চিনের নৌসেনা একাধিক জাহাজ মোতায়েন করেছে। তার দিকে সদাসতর্ক নজর রাখছে ভারতীয় ফৌজ। এদিকে, ডিআরডিওর সঙ্গে মিগ ২৯ কে বদলে নতুন মাল্টি রোড ক্যারিয়ার গঠনের দিকে বড়সড় পদক্ষেপ নিচ্ছে বলেও এদিনন জানান নৌসেনা চিফ।












Click it and Unblock the Notifications