সামুদ্রিক ঝড়ে মাঝ সমুদ্রে আটকে 'একা' ভারতীয় নৌসেনা, টুইটে কিঞ্চিৎ আশার আলো

ভারত মহাসাগরে সামুদ্রিক ঝড় চলছে। সেই সামুদ্রিক ঝড়ে আটকে পড়েছেন ভারতীয় নৌসেনা আধিকারিক অভিলাষ টমি। এখন তাঁকে উদ্ধার করাই মস্তবড় চ্যালেঞ্জ।

ভারত মহাসাগরে সামুদ্রিক ঝড় চলছে। সেই সামুদ্রিক ঝড়ে আটকে পড়েছেন ভারতীয় নৌসেনা আধিকারিক অভিলাষ টমি। এখন তাঁকে উদ্ধার করাই মস্তবড় চ্যালেঞ্জ। ভারতীয় নৌসেনা আধিকারিককে উদ্ধারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফ্রান্সের পাশাপাশি অস্ট্রেলিয়াও। সেনার মুখপাত্র জানিয়েছে ওই ভারতীয় নৌসেনাকে উদ্ধারের জন্য অনেক বেশি সময় লেগে যাচ্ছে।

সামুদ্রিক ঝড়ে মাঝ সমুদ্রে আটকে একা ভারতীয় নৌসেনা, টুইটে কিঞ্চিৎ আশার আলো

সেনা সূত্রে আরও জানা গিয়েছে, নৌসেনা আধিকারিক চলাফেরার অবস্থায় নেই। তাই স্ট্রেচারের প্রয়োজন। তা পাঠানোর জন্য আবেদন জানানো হয়েছে। তবে তার কাছে পৌঁছনেই এখন মস্তবড় চ্যালেঞ্জ। ফ্রান্সের রেস আয়োজক সংস্থা তথ্য আদান-প্রদানের মাধ্যমে যোগাযোগ রাখছে। অস্ট্রেলিয়া প্লেন পাঠিয়েছে তাঁকে উদ্ধারের জন্য।

ভারতীয় নৌসেনা আধিকারিক অভিলাষ টমি গোল্ডেন গ্লোব রেসে অংশ নিয়েছিলেন। এই রেসে ৪৮,২৮০ কিলোমিটারের বিশ্বযাত্রায় একাই অংশ নিতে হয়। এখানে কোনও প্রযুক্তি ব্যবহার করা যায় না। নৌকা জাতীয় জলযান ব্যবহার করা হয়। তিনি ভারতের হয়ে রেসে অংশ নিয়েছিলেন। জানা গিয়েছে, একটি ১৪ মিটার উঁচু ঢেউ তাঁর নৌকা ভেঙে দেয়।

ভারতীয় সেনা অভিলাষ টমির সমস্ত খবর ফ্রান্সের সংস্থার মাধ্যমে অস্ট্রেলিয়ার জেআরসিসি-তে যাচ্ছে। তারপর অভিলাষ নিজে টুইট করে জানিয়েছেন তাঁর অবস্থা। তাঁর এই টুইটে আশার আলো দেখছেন উদ্ধারকারীরা। একপ্রকার নিশ্চিত হওয়া গিয়েছে, অভিলাষ টমি আহত হলেও সুস্থ রয়েছেন, নিরাপদে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+